ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাঁশখালীতে নিহত শিশুদের পরিবারের পাশে ছাত্রদলের নেতাকর্মীরা


বাঁশখালীতে নিহত শিশুদের পরিবারের পাশে ছাত্রদলের নেতাকর্মীরা

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল।

সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ সময় চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন নাছির উদ্দীন নাছির। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে। আজ প্রথম দিনে ৫০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের পদুয়ায় সেতু ভেঙে বন্ধ সড়কপথ, দুর্ভোগে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


চট্টগ্রামের পদুয়ায় সেতু ভেঙে বন্ধ সড়কপথ, দুর্ভোগে যাত্রীরা

টানা ভারি বর্ষণের সাথে সাথে উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ায় একটি সেতু ধসে গেছে। এর ফলে রাঙ্গামাটি-বানদরবান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছিল।

স্থানীয়রা জানান, শনিবার ভোর বেলা রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকায় অবস্থিত রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। এই ভাঙনের ফলে স্রোতের চাপে রাঙ্গামাটি–বান্দরবান সড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজঘাট নামক সেতু ধসে পড়ে।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, ‘কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর পানির তীব্র স্রোত ব্রিজঘাট সেতু ধসে পড়ার কারণ হয়েছে। ফলে যান চলাচল এখন বন্ধ হয়ে গেছে। আমাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে।’

স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দা মো. তুষার হোসেন বলেন, ‘রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর সৃষ্ট প্রবল স্রোতের কারণে সেতুটি ধসে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি-বান্দরবানইন নয, আমাদের চলাচলও বন্ধ হয়ে গেছে। আমরাও এই সড়ক ব্যবহার করে চট্টগ্রামে যাতায়াত করি।’

তিনি আরও বলেন, ‘দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণের পাশাপাশি আপাতত বিকল্প সেতু স্থাপনের দাবি জানাচ্ছি।’

রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি, তবে ওই সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ‘যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি দল প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। কিন্তু বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর পানি থাকায় এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পানি নেমে গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার পরিচালনা করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার পরিচালনা করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশে গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা যে ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক স্বৈরাচারীরও বিচার ও সাজা সম্পন্ন হয়েছে।

তিনি শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।’

তিনি আলোকপাত করেন, ‘বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণের পর থেকেই যেসব দেশে পালিয়ে গেছে, সেসব দেশের সঙ্গে আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ সম্পর্কিত সকল প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন করা হবে।’

এছাড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের সহায়তায় নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের সহায়তায় নৌবাহিনী

চট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।image

ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি মনিটরিং করার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন।image

শনিবার (১১ জুলাই) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বিশেষভাবে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে।

এ পরিস্থিতিতে শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেল তলা এবং নেভি হাসপাতাল গেট এলাকায় নৌবাহিনীর একটি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে, পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে প্রাণ হারালেন বিদ্যুৎকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে প্রাণ হারালেন বিদ্যুৎকর্মী

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হায়দার হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার ভগ্নিপতি শুক্কুর গাজী জানান, তারা উভয়েই ডেসকো কোম্পানিতে একইসঙ্গে চাকরি করেন। হায়দার ছিলেন সহকারী লাইনম্যান। তারা ৪ থেকে ৫ জন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরও জানান, হায়দারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। তার বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে উত্তর বাড্ডায় বাস করতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%