প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা ভারি বর্ষণের সাথে সাথে উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ায় একটি সেতু ধসে গেছে। এর ফলে রাঙ্গামাটি-বানদরবান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছিল।
স্থানীয়রা জানান, শনিবার ভোর বেলা রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকায় অবস্থিত রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। এই ভাঙনের ফলে স্রোতের চাপে রাঙ্গামাটি–বান্দরবান সড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজঘাট নামক সেতু ধসে পড়ে।
বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, ‘কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর পানির তীব্র স্রোত ব্রিজঘাট সেতু ধসে পড়ার কারণ হয়েছে। ফলে যান চলাচল এখন বন্ধ হয়ে গেছে। আমাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে।’
স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দা মো. তুষার হোসেন বলেন, ‘রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর সৃষ্ট প্রবল স্রোতের কারণে সেতুটি ধসে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি-বান্দরবানইন নয, আমাদের চলাচলও বন্ধ হয়ে গেছে। আমরাও এই সড়ক ব্যবহার করে চট্টগ্রামে যাতায়াত করি।’
তিনি আরও বলেন, ‘দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণের পাশাপাশি আপাতত বিকল্প সেতু স্থাপনের দাবি জানাচ্ছি।’
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি, তবে ওই সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ‘যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি দল প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। কিন্তু বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর পানি থাকায় এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পানি নেমে গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন