প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশে গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা যে ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক স্বৈরাচারীরও বিচার ও সাজা সম্পন্ন হয়েছে।
তিনি শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম আরও জানান, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।’
তিনি আলোকপাত করেন, ‘বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণের পর থেকেই যেসব দেশে পালিয়ে গেছে, সেসব দেশের সঙ্গে আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ সম্পর্কিত সকল প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন করা হবে।’
এছাড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন