০৭:১৩ পি.এম
চট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি মনিটরিং করার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন।
শনিবার (১১ জুলাই) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বিশেষভাবে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে।
এ পরিস্থিতিতে শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেল তলা এবং নেভি হাসপাতাল গেট এলাকায় নৌবাহিনীর একটি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে, পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন