১০:১৩ পি.এম
তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ধর্ম বিশ্বাস এবং ধর্ম চর্চাকে ব্যবহার করে যদি কোন মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করে, তবে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম এবং বর্ণ বিবেচনায় কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
শুক্রবার (৩১ जुलाई) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বরিশাল পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব, যদি কোন ধর্মাবলম্বীকে কেউ ব্যবহার করার চেষ্টা করে, তাহলে রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করার এধরণের সাম্প্রদায়িকতা ধর্ম বিরোধী। যখনই ধর্ম বিশ্বাসকে এবং চর্চাকে কোন মহল একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চেষ্টা করবে, তখন ধর্মবান মানুষ সঙ্গে সঙ্গে ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক নেতাদের সকল বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার কল্যাণকর মনে করে ততক্ষণ পর্যন্ত সেই দল, সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সভায় অতিথি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম ফরিদ, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে, সাদা মনের মানুষখ্যাত বিজয় কৃষ্ণ দে সহ পূজা উদযাপন কমিটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক লাল মূখার্জী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন