প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ একটি যুবলীগ নেতার জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। দক্ষিণ বিজয়পুর এলাকার গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এই ঘটনা ঘটেছে। অভিযোগকারী, গৌরনদী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম খান জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অস্থিতিশীল অবস্থায় না থাকার সুযোগে তার চাচাতো চাচা মুকুল খান নিজেকে বিএনপি নেতা পরিচয় দিচ্ছে এবং তাদের নয় শতক জমি দখল করে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করছে। তিনি বলেন, এই প্রক্রিয়ার মধ্যে তার মাকে বাধা দিলে তাকে লাঞ্চিত করার অভিযোগ করেন। সাদ্দাম খান আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও মুকুল খান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিল এবং তাদের পরিবারের মধ্যে প্রভাব স্থাপন করেছিল। সে সময় তিনি জমি দখল করতে পারেননি, কিন্তু বিএনপি সরকার গঠন হওয়ার পর সে আবারও নিজেকে বিএনপি নেতা বলে দাবি করছে এবং জমি দখলের কাজ শুরু করেছে। জমি রক্ষার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত মুকুল খানের ব্যবহৃত ০১৭১৬-৮৬৭৯০৮ নাম্বারে একাধিকবার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা যায়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন