ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৪৪ ঘণ্টা পর নদীতে মিলল কিশোরী মরদেহ


৪৪ ঘণ্টা পর নদীতে মিলল কিশোরী মরদেহ

বরিশালে গোসলে নেমে নিখোঁজ হয়ে যাওয়ার ৪৪ ঘণ্টা পর স্কুলছাত্রী জামিলার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়াল খাঁ নদের নন্দীর বাজার এলাকায় তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৩ জুলাই) দুপুরে মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসল করতে গিয়ে জামিলা নিখোঁজ হয়ে যায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মৃত জামিলা পটুয়াখালীর বাউফলে কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে ছিলেন। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদীর চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে জামিলা তার ছোট বোন জান্নাতের সঙ্গে বাড়ির পাশের জয়ন্তী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় অল্প পানিতেই গোসল করছিল। কিন্তু একপর্যায়ে জামিলা পা পিছলে গভীর পানিতে পড়ে স্রোতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে ছোট বোন জান্নাতও পানিতে ডুবে যাচ্ছিল। এ সময় স্থানীয় এক পথচারী বিষয়টি দেখে তাৎক্ষণিক জান্নাতকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও জামিলা নিখোঁজ হয়ে যায়।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেল পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়।

পরে রোববার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্বজনদের খবর দিলে তারা অবশেষে নিখোঁজ জামিলার মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা

নাটোরের সিংড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গৌতম নামে এক যুবককে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম জোরপূর্বক ওই ছাত্রীর একটি ফাঁকা বাড়িতে টেনেহিঁচড়ে নিয়ে যান। তবে ভুক্তভোগী চিৎকার করে এবং গৌতমকে কামড় দিয়ে ছুটে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত গৌতমকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

সিলেটের জাফলংয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হচ্ছে—নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ, যিনি ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং সহপাঠী ছিলেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির পরীক্ষার শেষে, তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় বেড়াতে আসে। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময়, মোটরসাইকেলটি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মরতে হয় সাকিব আহমদকে। গুরুতর আহত অবস্থায় রায়হান এবং জয়কে উদ্ধার করে সিলেট কুইন্স ও নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু রোববার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এই দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় মাদকসহ ব্রাহ্মণপাড়ায় এক মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


ভারতীয় মাদকসহ ব্রাহ্মণপাড়ায় এক মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ মো. কামাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেন ওই গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শামীম। পুলিশ জানায়, গ্রেফতার কামাল হোসেনের বসতঘরের পাশে খালের পাড় থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে নেশা জাতীয় ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

 দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ রোববার বিকেলে তাকে নাশকতার মামলায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দিনাজপুর সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ২০২৪ সালে জুলাই আন্দোলনে সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকির ছেলে ফাহিম ফয়সাল বাদী হয়ে একই বছরের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা করেছেন।

ওই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়।

উক্ত মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে ছিলেন দিনাজপুর উপ-শহর ৪নং ব্লকের বাসিন্দা সাবেক পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

পুলিশের সূত্র জানাচ্ছে, গ্রেফতার হওয়া দুলালকে সন্ধ্যা বেলায় সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়, যেখানে বিচারকের আদেশে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%