১১:৩৭ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ মো. কামাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেন ওই গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শামীম। পুলিশ জানায়, গ্রেফতার কামাল হোসেনের বসতঘরের পাশে খালের পাড় থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে নেশা জাতীয় ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন