প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের সিংড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গৌতম নামে এক যুবককে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম জোরপূর্বক ওই ছাত্রীর একটি ফাঁকা বাড়িতে টেনেহিঁচড়ে নিয়ে যান। তবে ভুক্তভোগী চিৎকার করে এবং গৌতমকে কামড় দিয়ে ছুটে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত গৌতমকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন