বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৮:৩৯ পি.এম
খুলনার রূপসা এলাকায় একটি বাস শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৮ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান এখনও পর্যন্ত মেলেনি। এই ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোঁজের স্ত্রী উর্মি বেগম এই অভিযোগটি গত বুধবার (২২ জুলাই) দাখিল করেছেন।
লিখিত অভিযোগে বলা আছে যে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর অচিনতলা মাদ্রাসা এলাকার সোরহাব খানের ছেলে হিরু খান (২৮) গত ১৬ জুলাই বিকেল আনুমানিক ৫ টায় তার নিজ বাসা হতে বাহির হয়ে যায়। তারপর থেকে সে এখনো বাড়ি ফেরেনি। হিরু খান নিখোঁজ হওয়ার পর থেকে তার স্ত্রী উর্মি বেগম এবং পরিবারের অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হিরুর ১০ দিন আগে প্রতিবেশী অন্তু (২৬) এবং তার বড় ভাইয়ের সাথে হিরুর সামান্য বিষয়ে ঝগড়া-বিবাদ হয়েছিল। এতে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও প্রদান করা হয়েছিল। এর ফলে ভুক্তভোগী পরিবারের এই ধারণা রয়েছে যে, তাদের নিখোঁজের পেছনে কার্যক্রম থাকতে পারে। বাস শ্রমিক নিখোঁজ হওয়ার পর থেকে তার অবুজ দুই ছেলে জুনায়েদ (৫) ও রাব্বি (৩) সহ অসহায় স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। তারা মানবতার জীবনযাপন করছেন। এই ঘটনায় প্রতিকার দাবি করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী। রূপসা থানার এস আই নুর আলম মুন্সি বলেন, "রূপসা থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্তে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হিরু খানের সাথে বাস স্টাফদের মধ্যে বিভিন্ন দফায় কলহ-বিবাদ ও সংঘাতের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার জন্য জরিমানা হিসেবে ৫ হাজার টাকা দিতে হয়েছিল নিখোঁজ হিরুর স্ত্রী উর্মি বেগমকে। এই কারণে উর্মি বেগম মনে করছেন যে, নিখোঁজের বিষয়ে বাস স্টাফদেরও হাত থাকতে পারে। সাংবাদিকদের সামনে উনি এ সম্পর্কে মন্তব্য করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ একজন ব্যাক্তিকে আটক করেছেন। এ সময় পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ জুলাই রাত ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের সী-বীচ বিওপি চেকপোষ্টে কর্তব্যরত জওয়ানেরা চট্টগ্রামের দিকে গামী একটি প্রাইভেটকারে তল্লাশি পরিচালনা করে ৪০ হাজার পিচ ইয়াবাবড়ি উদ্ধার করেন। আটককৃত ইয়াবার সঙ্গে থাকা ব্যক্তি হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ভবানীপুর গ্রামের মোস্তাক আহমদের ছেলে ওমর ফারুক রাসেল (৪১) বলেও জানানো হয়েছে। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমান ভুঁইয়া সংবাদটির সত্যতা নিশ্চিত করে বলেছেন যে, ইয়াবাসহ আটক গাড়ির চালককে মাদক আইনে মামলার রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এই কমান্ডিং অফিসার আরও জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোষ্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টিকটকে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানেই টাঙ্গাইলের এক শিক্ষকের স্ত্রী চাঁদপুরে চলে আসেন। নিখোঁজ ডায়েরির সূত্রে পুলিশের অভিযানে ওই নারী উদ্ধার হন। এই ঘটনায় অভিযুক্ত অটোচালক আটক হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়, চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদি ইউনিয়নের ইচলি রোড এলাকায় একটি ভাড়া বাসায় ওই নারীর সঙ্গে বসবাস শুরু করেন অটোচালক মোরশেদ আলম দুলাল। অভিযোগ রয়েছে, টিকটকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে তিনি ওই নারীকে চাঁদপুরে নিয়ে আসেন। এছাড়া অভিযোগ আছে, ওই নারীর গলার প্রায় এক লাখ টাকার স্বর্ণের চেইন বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেন দুলাল। এলাকাবাসীরা দাবি করেছেন, এর আগেও তিনি টিকটক এবং ফেসবুকের মাধ্যমে একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে চাঁদপুরে এনে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে আলোচনায় ছিলেন।
এদিকে, স্ত্রী নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইলের দেলদুয়ার থানায় সাধারণ ডায়েরি করেন ওই শিক্ষক। সেই তথ্যের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাগাদি এলাকা থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে টাঙ্গাইল থেকে ওই শিক্ষকের পরিবারের সদস্যরা চাঁদপুরে এসে নারীকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নারীকে উদ্ধার করা হয়েছে। তাঁকে পরিবারের জিম্মায় দেওয়ার কথা হয়েছে। আর অভিযুক্ত যুবককে তাঁর বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইলে এ ঘটনার মামলা হলে তাঁকে আবার আটক করে টাঙ্গাইল পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ট্রাফিক পুলিশের পোশাক বা পরিচয় দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। সিএনজি ও অটোরিকশা চালকদের তৎপরতার কারণে ধরা পড়েছে এক ভুয়া ট্রাফিক পুলিশ। আটক ব্যক্তির নাম সুমন গাজী এবং তাঁর বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। অভিযোগ রয়েছে, সুমন গাজী দীর্ঘদিন ধরে চাঁদপুরের পালবাজার এলাকায় ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করতেন। ঘটনার দিন, মঙ্গলবার, তিনি প্রথমে নিজের পরিচয় দেন ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে। পরে তিনি নিরাপদ সড়কের সদস্য হওয়ার দাবি করেন। কিন্তু টাকা নেওয়ার সময় চালকদের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং হেফাজতে নিয়ে ডোপ টেস্ট করে। ডোপ পরীক্ষায় তিনি মাদকসেবী হিসেবে প্রমাণিত হন। অভিযোগ রয়েছে, অসহায় মানুষের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা দিয়ে তিনি মাদক সেবন করতেন। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশ অনুসারে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য হলো, যদি কেউ পুলিশের পরিচয় দিয়ে অবৈধভাবে টাকা দাবি করে তাহলে পরিচয় নিশ্চিত করে দ্রুত পুলিশকে জানানো উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার হোমনায় দেওয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার, ২২ জুলাই২০১৬, তিনি আহত শিক্ষার্থী নুসরাত জাহান, তানিশা ও ইশানার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে ইউএনও মো. শহিদুল ইসলাম জানান, শিশুরা জাতির ভবিষ্যৎ। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে সহযোগিতা করেছি। তিনি বলেন, তবে তাদের দ্রুত সুস্থতা ও ক্লাসে ফেরার প্রত্যাশা ব্যক্ত করে তাদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সুদৃষ্টি থাকবে। উল্লেখ্য, গত ২০ জুলাই তারিখে স্বুল ছুটির পর রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় একটি পুরোনো বাড়ির সীমানা দেওয়াল ধসে এই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ