প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ট্রাফিক পুলিশের পোশাক বা পরিচয় দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। সিএনজি ও অটোরিকশা চালকদের তৎপরতার কারণে ধরা পড়েছে এক ভুয়া ট্রাফিক পুলিশ। আটক ব্যক্তির নাম সুমন গাজী এবং তাঁর বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। অভিযোগ রয়েছে, সুমন গাজী দীর্ঘদিন ধরে চাঁদপুরের পালবাজার এলাকায় ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করতেন। ঘটনার দিন, মঙ্গলবার, তিনি প্রথমে নিজের পরিচয় দেন ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে। পরে তিনি নিরাপদ সড়কের সদস্য হওয়ার দাবি করেন। কিন্তু টাকা নেওয়ার সময় চালকদের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং হেফাজতে নিয়ে ডোপ টেস্ট করে। ডোপ পরীক্ষায় তিনি মাদকসেবী হিসেবে প্রমাণিত হন। অভিযোগ রয়েছে, অসহায় মানুষের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা দিয়ে তিনি মাদক সেবন করতেন। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশ অনুসারে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য হলো, যদি কেউ পুলিশের পরিচয় দিয়ে অবৈধভাবে টাকা দাবি করে তাহলে পরিচয় নিশ্চিত করে দ্রুত পুলিশকে জানানো উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন