প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার রূপসা এলাকায় একটি বাস শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৮ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান এখনও পর্যন্ত মেলেনি। এই ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোঁজের স্ত্রী উর্মি বেগম এই অভিযোগটি গত বুধবার (২২ জুলাই) দাখিল করেছেন।
লিখিত অভিযোগে বলা আছে যে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর অচিনতলা মাদ্রাসা এলাকার সোরহাব খানের ছেলে হিরু খান (২৮) গত ১৬ জুলাই বিকেল আনুমানিক ৫ টায় তার নিজ বাসা হতে বাহির হয়ে যায়। তারপর থেকে সে এখনো বাড়ি ফেরেনি। হিরু খান নিখোঁজ হওয়ার পর থেকে তার স্ত্রী উর্মি বেগম এবং পরিবারের অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হিরুর ১০ দিন আগে প্রতিবেশী অন্তু (২৬) এবং তার বড় ভাইয়ের সাথে হিরুর সামান্য বিষয়ে ঝগড়া-বিবাদ হয়েছিল। এতে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও প্রদান করা হয়েছিল। এর ফলে ভুক্তভোগী পরিবারের এই ধারণা রয়েছে যে, তাদের নিখোঁজের পেছনে কার্যক্রম থাকতে পারে। বাস শ্রমিক নিখোঁজ হওয়ার পর থেকে তার অবুজ দুই ছেলে জুনায়েদ (৫) ও রাব্বি (৩) সহ অসহায় স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। তারা মানবতার জীবনযাপন করছেন। এই ঘটনায় প্রতিকার দাবি করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী। রূপসা থানার এস আই নুর আলম মুন্সি বলেন, "রূপসা থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্তে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হিরু খানের সাথে বাস স্টাফদের মধ্যে বিভিন্ন দফায় কলহ-বিবাদ ও সংঘাতের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার জন্য জরিমানা হিসেবে ৫ হাজার টাকা দিতে হয়েছিল নিখোঁজ হিরুর স্ত্রী উর্মি বেগমকে। এই কারণে উর্মি বেগম মনে করছেন যে, নিখোঁজের বিষয়ে বাস স্টাফদেরও হাত থাকতে পারে। সাংবাদিকদের সামনে উনি এ সম্পর্কে মন্তব্য করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন