ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৬ কারখানা বন্ধ, ৫টি ছুটি


গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৬ কারখানা বন্ধ, ৫টি ছুটি

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এবং নাওজোড় এলাকায় মঙ্গলবার শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধের ফলে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার ফলে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের জন্য অসহনীয় দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানিয়েছে, এই ঘটনার কারণে ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৬ কাটুন বিজিবি আনসার মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে রেলওয়ের ২৭৬৯ কোটি টাকার প্রকল্প আসছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে রেলওয়ের ২৭৬৯ কোটি টাকার প্রকল্প আসছে

মোশতাক আহমদ

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বৃদ্ধি এবং পুরোনো ও জরাজীর্ণ ইঞ্জিনের সংকট দূর করা হবে। প্রকল্পটির ব্যয় ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে। নতুন ইঞ্জিন যুক্ত হলে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ট্রেন পরিচালনায় বিদ্যমান সীমাবদ্ধতাও কমবে বলে আশা করা হচ্ছে।

‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো মিটারগেজ রুটে ইঞ্জিনের সংকট দূর করা, পুরোনো ইঞ্জিন প্রতিস্থাপন এবং রেলওয়ের পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটগুলোতে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়াতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে এই উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ থেকে।

রেলওয়ের বিদ্যমান ইঞ্জিন সংকট এবং পণ্য পরিবহনে রেলপথের সীমিত অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে।

তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহন এবং সড়কপথের ওপর চাপ কমানোর ক্ষেত্রে রেলওয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ সাড়ে তিন বছরের মধ্যে নতুন ইঞ্জিন সংগ্রহসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় ইঞ্জিন কেনার পাশাপাশি এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম, বিশেষায়িত টুলস এবং কারিগরি সহায়তাও সংগ্রহ করা হবে। পাশাপাশি রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বাসস’কে বলেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি।’

তিনি বলেন, ‘আমাদের অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এর ফলে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।

রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরের বেশি। দীর্ঘদিন ব্যবহারের ফলে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমে গেছে।

পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না। ফলে বিকল্প উপায়ে যন্ত্রাংশ সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

কোনো ইঞ্জিন বিকল হলে তা মেরামত করে আবার চালু করতে দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও সীমিত হয়ে পড়ে।

বিশেষ করে মিটারগেজ রেলপথে ইঞ্জিনের ঘাটতি রেলওয়ের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট কিছুটা কমবে। পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক নির্ভরযোগ্য ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। এতে ট্রেনের সময়সূচি ঠিক রাখা, অতিরিক্ত ট্রেন চালানো এবং বিদ্যমান রেলপথের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। এতে আন্তর্জাতিক বাজারের উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ থাকবে।

ইঞ্জিনের পাশাপাশি প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম সংগ্রহ করা হবে। ফলে নতুন ইঞ্জিনগুলো দীর্ঘদিন সচল রাখার প্রস্তুতিও থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বাসস’কে বলেন, ‘আমরা রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চাই না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং তুলনামূলক সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। ২০২১-২২ অর্থবছরে এ পরিমাণ ছিল ৫৩ লাখ ৩৩ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে।

রেলপথে সাধারণত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল এবং বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে সরকার ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প অনুমোদন করেছে। গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন ইঞ্জিন যুক্ত হলে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন পরিচালনার সক্ষমতাও বাড়বে।

বিশেষ করে খাদ্যশস্য, সার, সিমেন্ট, পাথর, কয়লা, শিল্পকারখানার কাঁচামাল, কনটেইনার ও অন্যান্য ভারী পণ্য পরিবহনে রেলওয়ের কার্যকর ব্যবহার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা, পর্যাপ্ত মালবাহী ট্রেন পরিচালনায় সীমাবদ্ধতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত দুর্বলতার কারণে রেলওয়ে এখনো এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারছে না। দ্রুত পণ্য পরিবহনের জন্য অনেক ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান সড়কপথের ওপর নির্ভরশীল।

রেলপথে পণ্য পরিবহন বাড়াতে হলে শুধু ইঞ্জিন সংগ্রহ করলেই হবে না। একই সঙ্গে ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করতে হবে।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। রেলপথমন্ত্রী জাতীয় সংসদে জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নাধীন বড় রেল প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রেলওয়ের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নতুন ৩০টি লোকোমোটিভ সংগ্রহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এ সংখ্যাই ইঞ্জিনের সামগ্রিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।

রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে সংগ্রহ করা হচ্ছে ৩০টি ইঞ্জিন। অর্থাৎ পর্যায়ক্রমে আরও ইঞ্জিন সংগ্রহের প্রয়োজন রয়েছে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ প্রকল্প সম্পর্কে বাসস’কে বলেন, দেশের রেলওয়ে নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। সরকার এ সংকট নিরসনে পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, ‘৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের এ প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের ইঞ্জিন সংকট অনেকটা কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে এ রূপান্তর সম্পন্ন করতে সময় প্রয়োজন। তাই বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন লোকোমোটিভ সংগ্রহের মাধ্যমে বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের পথও সুগম হবে।’

সরকার রেলওয়েকে দেশের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, আধুনিক ইঞ্জিন ও ওয়াগন সংগ্রহ এবং পরিচালন দক্ষতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। আধুনিক ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত দক্ষতার প্রয়োজন হয়। এ কারণে প্রকল্পের আওতায় রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিয়োজিত কারিগরি বিশেষজ্ঞরা স্থানীয় প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকর্মীদের প্রশিক্ষণ দেবেন। নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কারিগরি সহায়তাও পাওয়া যাবে।

এর ফলে নতুন প্রযুক্তির সঙ্গে রেলওয়ের জনবলের পরিচিতি বাড়বে। একই সঙ্গে ইঞ্জিনের ত্রুটি শনাক্তকরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে তাদের দক্ষতা তৈরি হবে। এতে ভবিষ্যতে বিদেশি কারিগরি সহায়তার ওপর নির্ভরতা কিছুটা কমানোর সুযোগ সৃষ্টি হতে পারে।

রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম বাস্তবায়নে সময় লাগতে পারে। এক মূল্যায়নে বলা হয়েছে, রূপান্তর কার্যক্রম বিলম্বিত হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও দেশের বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল করতে পারে।

সে বিবেচনায় মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, রেলপথের ধরন পরিবর্তনের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল ও কার্যকর রাখা জরুরি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকায় এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসব অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বিবেচনায় নতুন ইঞ্জিনগুলো রেলওয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে.

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাট জেলা যুবদলের নতুন আংশিক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


বাগেরহাট জেলা যুবদলের নতুন আংশিক কমিটি গঠন

বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে দীর্ঘদিন পরে। সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ মনিরুজ্জামান সোহাগকে মনোনীত করা হয়েছে।

এ তথ্য জানানো হয়েছে সোমবার (১৬ নভেম্বর) রাতে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

এই ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি হিসেবে মনিরুজ্জামান মান্না, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ, ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমন পাইক অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এর ফলে, বাগেরহাটে দীর্ঘদিন যুবদলের কোন কমিটি ছিল না। আংশিক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেছেন, "জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বাগেরহাট জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সব আন্দোলন, সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথে সক্রিয় থাকবেন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে নাহিদের সংর্বধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


লন্ডনে নাহিদের সংর্বধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা

লন্ডনে নাহিদ ইসলামের সংর্বধনা অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপি নেতা নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এই হামলার ঘটনা ঘটে।

দু'পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। আহতদের লন্ডনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তিনি ফেসবুক পোস্টে মন্তব্য করেন যে, কার্যক্রম নিষিদ্ধ দল সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক কোটি মালা পরানোর শর্তে ফিরছে ‘পঞ্চায়েত’, মুক্তি ৩ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


এক কোটি মালা পরানোর শর্তে ফিরছে ‘পঞ্চায়েত’, মুক্তি ৩ ডিসেম্বর

ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ গ্রামীণ রাজনীতি, প্রেম, এবং ক্ষমতার দ্বন্দ্বকে হাস্যরসের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করেছে। ফুলেরা গ্রামের পরিচিত মানুষের জীবনে ঘটমান ঘটনাবলী জানার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন।

এবার পঞ্চম সিজন নিয়ে অনিশ্চয়তার মাঝে সুখবর এসেছে। এক কোটি মালা পরানোর অভিনব শর্ত পূরণ হওয়ার পর নতুন সিজনের মুক্তির তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে প্রাইম ভিডিওতে সিরিজটি দেখা যাবে।

ভারতের একটি প্রত্যন্ত গ্রামে রাজনীতি, ক্ষমতার লড়াই, প্রেম, অভিমান, হাসি-কান্না এবং সম্পর্কের নানা সমীকরণ বিদ্যমান।

গ্রামের মানুষের ছোট ছোট চাওয়া-পাওয়া এবং দৈনন্দিন জীবনের গল্প যে কতটা আকর্ষণীয় হতে পারে, তার প্রমাণ ‘পঞ্চায়েত’। সাধারণ জীবনযাপনের অসাধারণ গল্পের মাধ্যমে সিরিজটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

ফুলেরা গ্রামের বাসিন্দাদের নিয়ে নির্মিত এই সিরিজের প্রতিটি চরিত্র যেন দর্শকদের পরিচিত। সচিবজি, মঞ্জু দেবী, প্রহ্লাদ, বিকাশ—সব চরিত্রই আলাদা ভক্তগোষ্ঠী তৈরি করেছে। তাই পঞ্চম সিজন নিয়ে দর্শকদের অপেক্ষা ছিল তুঙ্গে।

তবে সম্প্রতি নির্মাতাদের একটি ঘোষণায় ভক্তরা হতাশ হয়ে পড়েছিলেন। জানানো হয়েছিল, নতুন সিজন এ বছর মুক্তি পাচ্ছে না। তবে সেই হতাশা বেশিদিন স্থায়ী হয়নি। বরং একটি অভিনব প্রচারণার মাধ্যমে নতুন সিজনের মুক্তির খবর জানিয়ে নির্মাতারা চমকে দিয়েছেন।

‘দ্য ভাইরাল ফিভার’ (টিভিএফ) প্রযোজিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির নতুন সিজনে পরিচিত অভিনয়শিল্পীদের সমাগম থাকবে। অভিনয়ে থাকছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, সানভিকা, ফয়সল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার ও অশোক পাঠকসহ আরও অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%