প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লন্ডনে নাহিদ ইসলামের সংর্বধনা অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপি নেতা নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এই হামলার ঘটনা ঘটে।
দু'পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। আহতদের লন্ডনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তিনি ফেসবুক পোস্টে মন্তব্য করেন যে, কার্যক্রম নিষিদ্ধ দল সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন