০৯:১০ পি.এম
অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এই দুর্ঘটনায় আসিফ জোয়ার্দ্দার (২০) নামে এক যুবক নিহত হন। তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকেলে আসিফ মোটরসাইকেলে করে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বন্দেখালী গ্রামের মধ্যে পৌঁছানোর পর অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এরপর খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, ‘সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন