ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাইকেল বিতর্ক ঘিরে কোটচাঁদপুরে জামায়াতের আমির পরিবর্তন


সাইকেল বিতর্ক ঘিরে কোটচাঁদপুরে জামায়াতের আমির পরিবর্তন

সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার মাত্র দুই দিনের মধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জামায়াতের আমির পদে পরিবর্তন আনা হয়েছে। নৈতিক পদস্খলন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার পরিবর্তে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমানকে নতুন উপজেলা আমির হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।

রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এই সময়ে জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাই এবং জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীলভাবে পরিচালনার জন্য নায়েবে আমীর আজিজুর রহমানকে উপজেলা আমিরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এর আগে, সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে দেবার অভিযোগে মাওলানা তাজুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এডিপির আওতায় একজন শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া সাইকেল তিনি গ্রহণ করে পরিবারের সদস্যকে দেন। পরে সমালোচনার মুখে সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেয়া হয় এবং তা অন্য একজন উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ, এরপর যা ঘটল…

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ফেসবুকে অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ, এরপর যা ঘটল…

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র (বন্দুক) প্রদর্শনের ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও সীমান্ত এলাকার এক যুবককে আটক করেছে। ওই যুবকের নাম হেলাল আহমদ (২০)। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে আটক করে। অস্ত্র প্রদর্শনের ভিডিও ধারণ বা ছবি তোলার সঠিক তারিখ ও স্থান বর্তমানে নিশ্চিত করা যায়নি। পুলিশ এবং বিজিবি কর্তৃপক্ষের দাবি, ফেসবুকে প্রচারিত অস্ত্রগুলো (এক নলা বন্দুক) ভারতের খাসিয়াদের, এবং ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে।

তবে, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির জানিয়েছেন, ফেসবুকে প্রকাশিত ছবি ও ভিডিওর স্থানটি জুমগাঁও সীমান্তের বিপরীতে ভারতের খাসিয়াদের সুপারি বাগান এলাকা।

সীমান্তের একাধিক বাসিন্দারা জানান, বন্দুক নিয়ে ছবি ও ভিডিও ধারণের স্থানটি ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার মৌসিনরাম থানার মৌডন এলাকা হিসেবে পরিচিত। পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে হেলাল আহমদের ভাই সুজন মিয়া সম্প্রতি তার ফেসবুক স্টোরিতে সীমান্ত এলাকায় অস্ত্র নিয়ে মহড়ার একটি ছবি প্রকাশ করেছেন।

এছাড়া, সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের সঙ্গে অস্ত্র নিয়ে মহড়া ও সেলফি তোলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাতজনকে হাতে ব্যাগ এবং কাঁধে এক نলা বন্দুক নিয়ে হাঁটতে দেখা যায়। পেছনের দুইজন জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার যুবক, যাদের হাতেও বন্দুক ছিল। পরে তাদের তিনজনের হাতে বন্দুক থাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ সুজন মিয়ার ভাই হেলাল আহমদকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার ওসমান মিয়ার ছেলে আব্দুর রহিম সীমান্ত এলাকায় ভারতের খাসিয়াদের পাশে বসে বন্দুক কাঁধে নিয়ে ছবি তোলেন। একইভাবে বন্দুক কাঁধে নিয়ে ছবি তুলে ফেসবুক স্টোরিতে প্রকাশ করেছেন হেলাল আহমদ এবং তার ভাই সুজন মিয়া।

ঘটনাটি জানাজানি হওয়ার পর হেলাল আহমদকে আটক করা হলেও অন্যান্য দুইজন আত্মগোপনে চলে যান। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেছেন, যারা ফেসবুকে ছবি ও ভিডিও দিয়েছে, তারা সীমান্তের কাছাকাছি ভারতের খাসিয়াদের সুপারি বাগানে কাজ করে। তারা শখ করে খাসিয়াদের বন্দুক নিয়ে ছবি ও ভিডিও তুলে ফেসবুকে প্রকাশ করেছেন, যা পরে ভাইরাল হয়ে যায়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার এক যুবকের ফেসবুকে অস্ত্রের ছবি প্রকাশের বিষয়টি নজরে আসার পরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। অস্ত্রের সঙ্গে ছবি তোলার স্থান ভারতের অভ্যন্তরে এবং অস্ত্রগুলো ভারতীয় খাসিয়াদের বলে ধারণা করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে অস্ত্রের ভিডিও ও ছবি তোলার বিষয়টি বিজিবি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে অস্ত্রের ছবি প্রকাশের ঘটনায় জড়িত সন্দেহে দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। আটক হেলাল আহমদের ভাই সুজন মিয়া ফেসবুকে অস্ত্রের ছবি প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে এবং অস্ত্র ভারতীয়দের বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিচ্ছন্নকর্মীদের মারধরের প্রতিবাদে ফতুল্লায় সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


পরিচ্ছন্নকর্মীদের মারধরের প্রতিবাদে ফতুল্লায় সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তুচ্ছ ঘটনায় বাসা-বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহকারী ১০-১২ জন পরিচ্ছন্নকর্মীর ওপর মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করে পরিচ্ছন্নকর্মীরা।

শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রীকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শত শত ময়লাবাহী ভ্যান গাড়ি থামিয়ে রেখে তারা অবরোধ সৃষ্টি করেন।

পরিচ্ছন্নকর্মীরা জানান, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ির মাধ্যমে বিভিন্ন বাসা-bাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকার মার্কাজ রোডে একটি বেসরকারি স্থানে নিয়ে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোনো সমস্যা সৃষ্টি হলে রিয়া গোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে তা মেরামত করা হয়। গত বুধবার (১ জুলাই) বিকেলে কিছু গাড়ি মেরামত করার সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেয়ার কথা বলে পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলা করেন। তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

তারা অভিযোগ করেন, এ ঘটনার আপোস মীমাংসা করতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসা হয়। উভয়পক্ষের মধ্যে সেই আপোস মীমাংসার বৈঠকে হিমেল, তার দলবল নিয়ে ১০/১২ জন পরিচ্ছন্নতা কর্মীকে এলোপাতাড়ি মারধর করেন। তখন গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নতা কর্মীদের আইনের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়ে বৈঠক থেকে উঠে চলে যান।

এ ঘটনার পর অভিযুক্ত হিমেল ও তার লোকজনের বিচারের দাবিতে শুক্রবার (৩ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন বলে জানান পরিচ্ছন্নকর্মীরা।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে গাড়ি ছেড়ে অনেককেই ৩/৪ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে বলে জানা গেছে। সড়ক অবরোধের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিচ্ছন্নতা কর্মীদের আইনগত সহযোগিতার আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিচ্ছন্নকর্মী অভিযোগ করেন, ময়লার ৬০০ ভ্যান গাড়ি থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদাবাজি করে। সেই চক্রের আদায় করা চাঁদা থেকে হিমেল ও তার লোকজন ভাগ চেয়ে আসছে। তারা দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নানাভাবে নির্যাতন করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ তিনি শুনেছেন এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এতে তারা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


স্কুলছাত্রীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে আটটার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবার জানায়, রাতে লেখাপড়া করে বাড়ির সামনে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলছিল। এ সময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। এ সময় ইতি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

খুলনা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তার জানান, আহত ইতি নিজ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার পায়ে গিয়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই-আগস্টে দেশে বন্যা হতে পারে: পূর্বাভাস এফএফডব্লিউসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


জুলাই-আগস্টে দেশে বন্যা হতে পারে: পূর্বাভাস এফএফডব্লিউসির

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী অববাহিকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, ‘জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সব সময়ই বন্যার ঝুঁকি থাকে। দেশের প্রধান নদীগুলোর অববাহিকার উজানে এই সময়ে ভারী বৃষ্টিপাত ঘটে, যা দেশে বন্যার পরিস্থিতির সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, সেই কারণে চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ঐতিহাসিকভাবে বর্ষা মৌসুমের এই মধ্যবর্তী সময়ে দেশে সবচেয়ে ভয়াবহ বন্যাগুলি সংঘটিত হয়েছে। ১৯৮৮ সালে এসে ভয়াবহ বন্যার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টির ফলে দেশের প্রায় ৮২ হাজার বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছিল, যা প্রায় ৬০ শতাংশ ভূখণ্ডকে প্রভাবিত করেছিল।

এভাবে ১৯৯৮ সালে ঐতিহাসিক বন্যা জুলাই ও আগস্ট মাসের জন্য দু'মাসেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। তাতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছিল এবং প্রায় ৩ কোটি (৩০ মিলিয়ন) মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত অথবা পানিবন্দি হয়ে পড়েন।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ব্রহ্মপুত্র এবং মেঘনা— এই দুটি বৃহৎ নদী অববাহিকায় একই সময়ে পানির উচ্চপ্রবাহ দেখা দেওয়াই সবচেয়ে বড় ঝুঁকি। ২০০৪ সালের জুলাই মাসের শেষদিকে ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানির সর্বোচ্চ প্রবাহ মিলিত হওয়ার কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল এবং শুধুমাত্র উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছিল।

এছাড়াও ২০২২ সালের মেঘনা অববাহিকার বন্যা এবং ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সম্মিলিতভাবে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা উজানের অতিবৃষ্টির ক্রমবর্ধমান ঝুঁকের বিষয়টিকে আরও স্পষ্ট করে।

সারদার উদয় রায়হান বলেন, বর্তমানে এফএফডব্লিউসি দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগেই বন্যার পূর্বাভাস দেওয়ার সক্ষমতা রাখে। তবে উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে তিন দিন আগে পূর্বাভাস দেওয়া সম্ভব।

তিনি দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদ অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

তিনি আরও বলেন, অববাহিকা এবং উজানে ভারী বৃষ্টিপাত না হলে আগামী কয়েক দিন মেঘনা নদী অববাহিকার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

এফএফডব্লিউসির এই নির্বাহী প্রকৌশলী জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে দেশের উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার এফএফডব্লিউসি প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থার পানির স্তর কমেছে। কিন্তু আগামী চার দিনের মধ্যে পানির স্তর বৃদ্ধি পেতে পারে এবং পঞ্চম দিনে তা স্থিতিশীল থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাই (দ্বিতীয় থেকে পঞ্চম দিন) পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়ে গেছে।

এতে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনে গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে তা বিপৎসীমার নিচেই প্রবাহিত হবে।

আগামী ৭২ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা (উচ্চ মেঘনা) নদ-নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত থাকতে পারে।

এখন নীলফামারীর ডালিয়া ও লালমনিরহাটে তিস্তা নদীর তারাপুর পয়েন্ট, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি নিজ নিজ সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%