প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার মাত্র দুই দিনের মধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জামায়াতের আমির পদে পরিবর্তন আনা হয়েছে। নৈতিক পদস্খলন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার পরিবর্তে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমানকে নতুন উপজেলা আমির হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এই সময়ে জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাই এবং জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীলভাবে পরিচালনার জন্য নায়েবে আমীর আজিজুর রহমানকে উপজেলা আমিরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর আগে, সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে দেবার অভিযোগে মাওলানা তাজুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এডিপির আওতায় একজন শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া সাইকেল তিনি গ্রহণ করে পরিবারের সদস্যকে দেন। পরে সমালোচনার মুখে সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেয়া হয় এবং তা অন্য একজন উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন