ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পদত্যাগের পরেও মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন


পদত্যাগের পরেও মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তবে তিনি পদত্যাগ করার পরেও আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। সদ্য সাবেক এই রাষ্ট্রপতির জন্য এসব সুবিধা থাকবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

দেশের প্রচলিত বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করার পর কিংবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করা ব্যক্তিরা রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন, সেই বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন মৃত্যুর আগ পর্যন্ত।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতির অবসরভাতা ছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে। এই আইন অনুসারে, সাবেক এই রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। দাপ্তরিক ব্যয়ের জন্য তিনি পাবেন, যার মোট বাৎসরিক পরিমাণ সরকার নির্ধারণ করবে।

সেইসাথে, সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগও পাবেন এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত সেই টেলিফোনের বিল পরিশোধ থেকে অব্যাহতি পাবেন।

এছাড়া, সাবেক রাষ্ট্রপতি একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধা পাবেন। এর সাথে তিনি একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন। দেশের ভেতর ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউজ বা রেস্ট হাউজে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে সকল ধর্মাবলম্বীরা সমান অধিকার ভোগ করেন: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


দেশে সকল ধর্মাবলম্বীরা সমান অধিকার ভোগ করেন: তথ্যমন্ত্রী

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সকল ধর্মাবলম্বী নাগরিক সমান অধিকার ভোগ করেন। দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য বা বিভেদের জন্য কোনো সুযোগ নেই।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের মতোই সমান অধিকার ভোগ করেন। আমাদের সংবিধান মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে না। যারা ধর্ম বা রাজনীতির নামে বিভেদ সৃষ্টি করতে চান, তারা দেশের, ধর্মের ও সৃষ্টিকর্তার শত্রু।’

আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, সনাতন ধর্ম হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাসের ধারক। ইতিহাস তার দীর্ঘ এবং অবিচ্ছিন্ন অস্তিত্বের সাক্ষ্য বহন করে।

তিনি বলেন, ‘মানবসভ্যতার শুরু থেকেই সমস্ত ধর্মের আধ্যাত্মিক নেতারা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করে আসছেন। প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, কেননা যদিও তারা ভিন্ন ভিন্ন আচার বা পথ অনুসরণ করেন, তবুও সবার সূত্র একই পরম সত্তার সন্ধানে।’

জহির উদ্দিন স্বপন দেশি-বিদেশি সেইসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যারা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে অথবা সমাজে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করতে চান।

মন্ত্রী বলেন, নিজ নিজ ধর্মে অবিচল থেকে সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। এটিই একটি অসাম্প্রদায়িক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রকৃত চেতনা।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন অনুসারে ধর্ম, বর্ণ, ভাষা বা ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ সকল সম্প্রদায়ের মানুষের সমান দেশ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চান, তারা প্রকৃত অর্থে বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন না।

মন্ত্রী উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধে হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সকলের সম্মিলিত আত্মত্যাগের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। এখানে কাউকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই; সকল নাগরিকের সমান অধিকার রয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরও বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু সোমবার

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিল্পায়নের গতি ত্বরান্বিত করার জন্য এবং বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে নেওয়া দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এ অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের (বিসিসিএল) চেয়ারম্যান স্বাগত বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে সিইআইজেড প্রকল্পের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হবে। আরও উপস্থিত থাকবেন চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান।

অনুষ্ঠানে একটি সাব-লিজ চুক্তি সই করা হবে। পরে সিইআইজেডের স্লোগান উন্মোচন, ওয়ান-স্টপ সার্ভিসের উদ্বোধন, প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই অর্থনৈতিক অঞ্চলের সহায়তাকারী অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বেজার বাস্তবায়নের আওতায় জেটি সংযোগ সড়ক, অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন সুবিধা, কেন্দ্রীয় বর্জ্য তরল শোধনাগার (সিইটিপি), বহুমুখী জেটি, কঠিন বর্জ্য সংগ্রহ কেন্দ্র, সীমানা প্রাচীর এবং বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে।

২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত এই অবকাঠামো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা।

এর মধ্যে ২ হাজার ৪৬৭ কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে এবং ১ হাজার ৭২২ কোটি টাকা সরকার বহন করবে।

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) সুবিধার আওতায় বৈদেশিক অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগের আওতায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে আনোয়ারায় প্রায় ৭৮৩ একর জমিতে সিইআইজেড গড়ে তোলা হচ্ছে।

অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে অন্তত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট হবে, এক লাখের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানিমুখী শিল্পের বিকাশ ঘটবে এবং চট্টগ্রাম আধুনিক শিল্প ও লজিস্টিকস হাবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী কৌশলগত অবস্থানের কারণে সিইআইজেড বাংলাদেশের শিল্প প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাভার্ডভ্যান আত্মসাতের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


কাভার্ডভ্যান আত্মসাতের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার

পুলিশ ৬টি কাভার্ডভ্যান ভাড়া নেওয়ার পর আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার নগরীর লালখান বাজার এলাকা থেকে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় একটি আত্মসাৎ করা কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। জামাল উদ্দিন চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের মতে, ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে মামলা করা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার এসআই কাজী মনিরুল করিম বলেছেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মসংস্থানের নতুন সুযোগ, মোংলা-রামপালের ৫০ যুবক-যুবতী বিদেশযাত্রায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কর্মসংস্থানের নতুন সুযোগ, মোংলা-রামপালের ৫০ যুবক-যুবতী বিদেশযাত্রায়

মোংলা এবং রামপালের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে ৫০ জন শিক্ষিত তরুণ-তরুণীকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই তাদের বিদেশে পাঠানো হবে।

শুক্রবার বিকালে উপজেলার সুন্দরবন মহিলা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই বিষয়টি তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন।

শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বাগেরহাটের মোংলা-রামপালে অনগ্রসর জনগোষ্ঠীর বসবাস রয়েছে। লবণাক্ততার ফলে এখানে পূর্বের মতো ধান এবং মাছ উৎপাদন হচ্ছে না। নারীরা নানা সমস্যায় ভুগছেন। বিকল্প কর্মসংস্থানের অভাবের কারণে বেকারত্ব ও দরিদ্রতা বাড়ছে। এজন্য এখানকার শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানো হচ্ছে। শিগগিরই ৫০ জনকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, স্থানীয় শিক্ষিতদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানো তাঁর নির্বাচনি অঙ্গীকার ছিল এবং এখন সেই অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিদেশে জনশক্তি রপ্তানির কাজ শুরু করেছিলেন। তাঁরই ধারাবাহিকতায় বর্তমানে এ সেক্টর ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং এখনো দেশের দেড় কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ ও বাগেরহাট মেরিন একাডেমির পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসান এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%