প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তবে তিনি পদত্যাগ করার পরেও আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। সদ্য সাবেক এই রাষ্ট্রপতির জন্য এসব সুবিধা থাকবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
দেশের প্রচলিত বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করার পর কিংবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করা ব্যক্তিরা রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন, সেই বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন মৃত্যুর আগ পর্যন্ত।
দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতির অবসরভাতা ছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে। এই আইন অনুসারে, সাবেক এই রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। দাপ্তরিক ব্যয়ের জন্য তিনি পাবেন, যার মোট বাৎসরিক পরিমাণ সরকার নির্ধারণ করবে।
সেইসাথে, সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগও পাবেন এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত সেই টেলিফোনের বিল পরিশোধ থেকে অব্যাহতি পাবেন।
এছাড়া, সাবেক রাষ্ট্রপতি একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধা পাবেন। এর সাথে তিনি একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন। দেশের ভেতর ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউজ বা রেস্ট হাউজে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন