০১:৫৭ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের শিকার চার বছরের একটি শিশুকে হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেলে (ওসিসি) পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়।
শিশুর ওপর ঘটে যাওয়া অবস্থার বিষয়টি সন্ধ্যার দিকে নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এটি ঘটে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কোনো মানুষ না থাকার সুযোগ নিয়ে, ওই গ্রামের মুছা মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল প্রতিবেশীর চার বছরের শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এই ঘটনায় শিশুটিকে বাড়িতে খুঁজে না পাওয়ায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজির এক পর্যায়ে অভিযুক্ত জিহাদের ঘর থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এরপর খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে শুক্রবার সকালে এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
শুক্রবার বিকেলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি, তদন্ত স্বপন কুমার সরকার বলেছেন, ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসাসহ পরবর্তীতে অন্যান্য সহায়তার জন্য শজিমেক হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন