ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন ঘোষণা


বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন ঘোষণা

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সাত জেলার বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। এছাড়াও, পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য।

এমন পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ঘোষণা করেছে যে তারা বন্যায় গৃহহারা পরিবারকে টিনের নতুন পাকা ঘর দেবে।

রোববার (১২ জুলাই) দেশে জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনার (বর্তমান আমির) রাজপরিবার, সরকার এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

তিনি লেখেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার নেতৃত্ব কাতারকে একটি আধুনিক, সমৃদ্ধশালী এবং বিশ্বব্যাপী সম্মানিত জাতিতে রূপান্তরিত করেছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। বাংলাদেশ কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে, যেটি পারস্পরিক বিশ্বাস, ভাগ করা মূল্যবোধ এবং জনগণের মধ্যে স্থায়ী সম্পর্কের মাধ্যমে কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে।

তিনি আরও লেখেন, গভীর শোকের এই মুহূর্তে আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা আপনার, রাজপরিবার এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য এবং আপনাসহ রাজপরিবারের শোকাহত সদস্যদের ধৈর্য, শক্তি এবং সান্ত্বনা দান করার জন্য প্রার্থনা করছি।

রোববার সকালে দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলেই কাতার একটি আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে একটি অনন্য নজির স্থাপন করেন। তিনি তার চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বিরল ও ব্যাপকভাবে আলোচিত ঘটনা।

শেখ হামাদ বিন খলিফা আল থানির গতিশীল নেতৃত্বে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে কাতারকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে নিয়ে আসার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। এছাড়া গণমাধ্যমের জগতে বিপ্লব ঘটানো সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিষ্ঠাও হয়েছিল তার হাত ধরেই। তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি মানিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি মানিক

আট বছরের দীর্ঘ প্রশাসনিক জটিলতা এবং ধীরগতির ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অবশেষে থমকে থাকা চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি শুরু করেছে। প্রকল্প এলাকার সাইনবোর্ড স্থাপন এবং অবকাঠামো উন্নয়নের প্রথম ধাপ উদ্বোধন করার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ পরিশোধ শুরু করার লক্ষ্য নিয়ে আগামী তিন মাসের মধ্যে কাজটি চলমান থাকবে। এরপর শুরু হবে বহু প্রত্যাশিত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনার নির্মাণ।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আজ সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন।

তিনি বক্তব্যে জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই প্রকল্পটির অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনাও করা হয়েছে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরার জন্য। প্রকল্পটি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সরকারি নীতির অংশ হিসেবে দ্রুত অনুমোদন পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিক জমি অধিগ্রহণ প্রসঙ্গে বলেন, প্রকল্পের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে, তারা আইন অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন। তিনি আরো উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। যদি ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো জটিলতা দেখা দেয়, তাহলে তিনি সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

তিনি বলেন, চাঁদপুরে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ বাস্তবায়িত হলে শুধুমাত্র জেলার মানুষ নয়, আশপাশের একাধিক জেলার জনগণেরও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ হবে। এতে রাজধানীমুখী রোগীর চাপও অনেকাংশে কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এবং চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. হারুন-অর-রশিদ। তিনি জানান, ইসলামপুর গাছতলা মৌজায় প্রায় ৩০ দশমিক ২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম অনেক দূর এগিয়েছে এবং বর্তমানে জমির মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু করা সম্ভব হবে। এরপর পর্যায়ক্রমে হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং নার্সিং কলেজের ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে।

ড্যাব চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন, ড্যাব জেলা সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিএমইএ-ওকাইব বৈঠক চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


বিজিএমইএ-ওকাইব বৈঠক চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে

 দেশের তৈরি পোশাক শিল্পে যৌথ বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন, টেকসই শিল্পায়ন এবং উৎপাদনের সক্ষমতা বাড়াতে বিজিএমইএ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ চীনা বিনিয়োগ বৃদ্ধি, রেগুলেটরি জটিলতা দূরীকরণ, সবুজ প্রযুক্তির ব্যবহার ও উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা এবং রুমানা রশীদ।

ওকাইবের প্রেসিডেন্ট ফেলিক্স চ্যাং ওয়াই.সি.-এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদলে ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি চ্যান, ক্লিফ রেন, লিসা লু, জোয়েল ওং, উপ-সাধারণ সম্পাদক জেসি ইউ এবং নির্বাহী পরিচালক স্টিভেন ঝাংসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব হলোÑ তৈরি পোশাক ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে সরাসরি চীনা বিনিয়োগ ও যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণ, বন্ধ কারখানা অধিগ্রহণে সহযোগিতা, কাস্টমস ও বন্ডসংক্রান্ত জটিলতা দূর করে ব্যবসা পরিচালনা সহজ করা, সার্কুলার ফ্যাশন ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সবুজ শিল্পায়ন, এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি।

বৈঠকে ওকাইবের প্রতিনিধিরা বাংলাদেশে কার্বন ট্রেডিং কার্যক্রমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা সোয়েটার শিল্পের আধুনিকায়নের জন্য পুরনো জ্যাকর্ড মেশিন ফেরত নিয়ে আধুনিক প্রযুক্তির মেশিন সরবরাহে একটি ‘বিনিময় নীতি’ চালুর প্রস্তাব দেন। তবে, কাস্টমস জটিলতা ও প্রশাসনিক ধীরগতির কারণে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলেও তাঁরা তুলে ধরেন।

বিজিএমইএ নেতারা এসব রেগুলেটরি জটিলতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত আলোচনা করার আশ্বাস দেন। এ ছাড়াও স্থানীয় উদ্যোক্তা ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির কথাও জানান।

বিজিএমইএ নেতারা আরও বলেন, বর্তমানে সংগঠনটি সার্কুলার অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উৎপাদনব্যবস্থা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এই প্রক্রিয়ায় চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেশের পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতাসক্ষম করে তুলবে। তাঁরা এ কথাও উল্লেখ করেন যে, বাংলাদেশ এখন উচ্চমূল্য সংযোজিত (হাই-ভ্যালু) ও টেকসই পোশাক উৎপাদনে গুরুত্ব দিচ্ছে।

ওকাইবের সভাপতি ফেলিক্স চ্যাং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভূয়সী প্রশংসা করেন এবং এ খাতে নতুন বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে আছড়ে পড়ার পর টাইফুন বাভি দুর্বল হয়ে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


চীনে আছড়ে পড়ার পর টাইফুন বাভি দুর্বল হয়ে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত

 টাইফুন বাভি, যা চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর রোববার দুর্বল হয়ে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি তার গতিপথে থাকা প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে, যেন ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পায়।

তবে, এ মুহূর্তে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

চীনে আঘাত হানার পূর্বে, ঝড়টি উত্তর তাইওয়ান ও জাপানের প্রত্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়। এ তাণ্ডবের ফলে গাছপালা উপড়ে পড়ে যায় এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

গত এক সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। এই ঝড়ে অন্তত ৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ২০ মিনিটে (জিএমটি ১৫২০) বাভি ঝেজিয়াং প্রদেশে প্রথম আঘাত হানে। সে সময় ঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার।

বাভি ইউহুয়ান শহরে আঘাত হানার সময় প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়, এবং দ্রুত পানি জমে যায়। ফলে রাস্তার পাশের গাছগুলো উপড়ে পড়ে।

চায়না ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, রোববার ভোর ৫টার দিকে ঝড়টির শক্তি কমে যায় এবং এটি তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

সংস্থাটি জানায়, বর্তমানে ঝড়টির কেন্দ্র বড় বাণিজ্যিক কেন্দ্র ইইউয়ের কাছাকাছি অবস্থান করছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ১০৮ কিলোমিটার বেগের ১১ নম্বর মাত্রার বাতাস বয়ে যেতে পারে।

সিনহুয়া জানায়, রবিবার পর্যন্ত ঝেজিয়াং প্রাদেশিক কর্মকর্তারা উপকূলীয় অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, পরিবহন ব্যাহত হওয়া, নদীর পানি উপচে পড়া এবং কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত কর্তৃপক্ষ প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%