০৬:৪২ পি.এম
টাইফুন বাভি, যা চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর রোববার দুর্বল হয়ে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি তার গতিপথে থাকা প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে, যেন ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পায়।
তবে, এ মুহূর্তে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
চীনে আঘাত হানার পূর্বে, ঝড়টি উত্তর তাইওয়ান ও জাপানের প্রত্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়। এ তাণ্ডবের ফলে গাছপালা উপড়ে পড়ে যায় এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
গত এক সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। এই ঝড়ে অন্তত ৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ২০ মিনিটে (জিএমটি ১৫২০) বাভি ঝেজিয়াং প্রদেশে প্রথম আঘাত হানে। সে সময় ঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার।
বাভি ইউহুয়ান শহরে আঘাত হানার সময় প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়, এবং দ্রুত পানি জমে যায়। ফলে রাস্তার পাশের গাছগুলো উপড়ে পড়ে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
চায়না ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, রোববার ভোর ৫টার দিকে ঝড়টির শক্তি কমে যায় এবং এটি তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।
সংস্থাটি জানায়, বর্তমানে ঝড়টির কেন্দ্র বড় বাণিজ্যিক কেন্দ্র ইইউয়ের কাছাকাছি অবস্থান করছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ১০৮ কিলোমিটার বেগের ১১ নম্বর মাত্রার বাতাস বয়ে যেতে পারে।
সিনহুয়া জানায়, রবিবার পর্যন্ত ঝেজিয়াং প্রাদেশিক কর্মকর্তারা উপকূলীয় অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, পরিবহন ব্যাহত হওয়া, নদীর পানি উপচে পড়া এবং কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
সিনহুয়ার তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত কর্তৃপক্ষ প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন