ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠির বিষখালীতে


নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠির বিষখালীতে

ঝালকাঠি, ১ জুলাই, ২০২৬, : জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বিকেল ৫টায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয় পাশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

উদ্বোধনের পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির উদ্যোগে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি বলেন, বর্তমান সরকার একদিকে মরে যাওয়া খাল খনন করে কৃষকদের চাষাবাদে সহযোগিতা করছে,  অপরদিকে খরস্রতা নদীর ভাঙনের গ্রাস থেকে নদী তীরের মানুষকে রক্ষা করার জন্য জিও ব্যাগ ফেলাসহ ব্লক ফেলার কাজ করছে।

তিনি আরও বলেন, বিষখালী নদীর ভাঙন থেকে রাজাপুর এবং কাঠালিয়ার মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।

আলোচনা সভায় জানানো হয়, নদীর ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ৪টি প্যাকেজের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

একই সঙ্গে বিষখালী নদীর এই অংশে স্থায়ী নদী সংরক্ষণ স্কিম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কিমটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ পি.এম


প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও প্রাথমিক বৃত্তির পরীক্ষার্থীরা ফলের জন্য অপেক্ষা করছে। অবশেষে জানা গেছে, আগামী ৯ জুলাই এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তথ্যটি প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে পাওয়া গেছে।

বুধবার (১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য এই দিনটি নিয়ে আলোচনা করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কারিগরি বা প্রশাসনিক জটিলতা যদি সৃষ্টি না হয়, তাহলে ওই দিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের একাধিক কর্মকর্তা।

এর আগে, গত ২৮ জুন অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা উল্লেখ করেছিলেন যে, চলতি সপ্তাহে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছু সময়ের প্রয়োজন হওয়ায় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের ইঙ্গিত তিনি দিয়েছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা গেছে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ‘ট্যালেন্টপুল’ বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এই মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি কোটা নির্ধারিত রয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ২৫০টি বৃত্তি পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর পর মেট্রন হত্যা মামলার রায়, দারোয়ানের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


১৭ বছর পর মেট্রন হত্যা মামলার রায়, দারোয়ানের যাবজ্জীবন কারাদণ্ড

১৭ বছর পর জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার দায়ে আদালত তৎকালীন দারোয়ান শহিদুল ইসলাম (৫৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এর সঙ্গে ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও আড়াই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০১ জুলাই) জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তসরুজ্জামান এ রায় দেন। শহিদুল শহরের পশ্চিম দেবীপুর মহল্লার ছলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দারোয়ান শহিদুল মেট্রন সামছুন নাহারকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। সামছুন রাজি না হওয়ায়, ২০০৯ সালের ২১ নভেম্বর রাতে তিনি শহিদুলের দ্বারা শ্বাসরোধে হত্যা হন। হত্যার পরে শহিদুল স্বর্ণালংকার খুলে নিয়ে, লাশ গুম করার জন্য পেট কেটে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন।

চার দিন পর নিহতের ভাই ফেরদৌস আলম লুলু জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর শহিদুল নিজের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। তার তথ্যে নিখোঁজের ১৮ দিন পরে সেপটিক ট্যাংক থেকে লাশ ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার হয়। ২০১০ সালের ৫ এপ্রিল এসআই রফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের এপিপি আহসান হাবীব চপল জানান, ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় প্রদান করেন। রায়ের পরপরই আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৫১ কোটি টাকার সার আসছে রাশিয়া-কানাডা থেকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


৩৫১ কোটি টাকার সার আসছে রাশিয়া-কানাডা থেকে

দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার আমদানির অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন’ রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা।

 

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবরে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৮৭ কোটি ৩৪ লাখ টাকা।

 

জানা গেছে, বিএডিসি কর্তৃক রাশিয়া থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এমওপি সার আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় গত ২৪ মে পুনরায় চুক্তি নবায়ন করা হয়।

 

সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে রাশিয়া থেকে ২০২৬-২৭ অর্থবছরে প্রথম লটে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা। প্রতি টন এমওপি সারের মূল্য ধরা হয়েছে ৩৮০ মার্কিন ডলার।

 

 

অন্যদিকে, বিএডিসি কর্তৃক কানাডা থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এমওপি সার আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। আগের চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় গত বছরের ২৯ এপ্রিল পুনরায় চুক্তি নবায়ন করা হয়।

 

এ চুক্তির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪ লাখ টন এমওপি সার এরই মধ্যে আমদানি সম্পন্ন হয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় ঐচ্ছিক তিনটি লটের সার আমদানি অবশিষ্ট আছে।

 

সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে কানাডা থেকে ২০২৫-২৬ অর্থবছরে ঐচ্ছিক প্রথম লটে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮৭ কোটি ৩৪ লাখ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ধরা হয়েছে ৩৮০ মার্কিন ডলার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে নেতানিয়াহুকে মিথ্যাচারের অভিযোগ সাবেক সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে নেতানিয়াহুকে মিথ্যাচারের অভিযোগ সাবেক সেনাপ্রধানের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে নেতানিয়াহুর যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। নেতানিয়াহু ইসরাইলিদের আতঙ্কিত করতে এই মিথ্যাচার করেছেন বলে তিনি জানান। খবরটি প্রকাশিত হয়েছে আলজাজিরাতে।

গাদি আইজেনকোট সোমবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। সেই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন।

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের বরাত দিয়ে জানানো হয়েছে, বুধবার (১ জুলাই) মধ্য ইসরাইলে আয়োজিত এক সম্মেলনে বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট বলেন, ‘নেতানিয়াহু অত্যন্ত জঘন্য কথা বলেছেন। ইরানের কাছে কোনো পরমাণু বোমা ছিলই না। ইসরাইলি জনগণকে ভয় দেখাতে তিনি বাস্তবতাকে বিকৃত করেছেন।’

আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি টুগেদার রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন, তিনিও নেতানিয়াহুর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।

একই সম্মেলনে বেনেট উল্লেখ করেন, ‘গতকাল বলা হয়েছিল যে ইরানের কাছে ইতিমধ্যে পারমাণবিক বোমা রয়েছে। এটা একটা ডাহা মিথ্যা। এটা ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা।’ তিনি নেতানিয়াহুর ক্ষমতায় থাকাকালীন সময়ে ইরানের পারমাণবিক কার্যক্রম পরিচালনারও সমালোচনা করেন।

নেতানিয়াহু বহু বছর ধরেই দাবি করে আসছেন যে, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তিনি যেকোনো মূল্যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তেহরান বরাবরই এই দাবিগুলো নাকচ করে আসছে এবং তাদের দাবি, তাদের পরমাণু কর্মসূচি একদম শান্তিপূর্ণ।

এই পরমাণু ইস্যুতেই ওয়াশিংটন-তেহরান চলমান আলোচনা চলাকালীন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে ইরানে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরাইল অভিযুক্ত হয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে।

কয়েক সপ্তাহের তীব্র রক্তক্ষয়ী সংঘাতের পর গত এপ্রিল মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও বহাল রয়েছে। সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে লেবাননে ইসরাইলি হামলার কারণে পরিস্থিতি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে উঠছে।

এই অবস্থার মধ্যেই নেতানিয়াহু আবারও তেহরানে হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর জন্য ইসরাইল প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ‘ইরানের পরমাণু বোমা থেকে আমরা নিজেদের রক্ষা করেছি এবং আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট—তেহরানকে কখনোই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া হবে না।’

নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলোচনার আড়ালে ইরান মূলত তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরাইল আগেও ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধা সত্ত্বেও তারা পুনরায় হামলার হুমকি দিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই সর্বশেষ বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%