প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
১৭ বছর পর জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার দায়ে আদালত তৎকালীন দারোয়ান শহিদুল ইসলাম (৫৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এর সঙ্গে ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও আড়াই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (০১ জুলাই) জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তসরুজ্জামান এ রায় দেন। শহিদুল শহরের পশ্চিম দেবীপুর মহল্লার ছলিম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, দারোয়ান শহিদুল মেট্রন সামছুন নাহারকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। সামছুন রাজি না হওয়ায়, ২০০৯ সালের ২১ নভেম্বর রাতে তিনি শহিদুলের দ্বারা শ্বাসরোধে হত্যা হন। হত্যার পরে শহিদুল স্বর্ণালংকার খুলে নিয়ে, লাশ গুম করার জন্য পেট কেটে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন।
চার দিন পর নিহতের ভাই ফেরদৌস আলম লুলু জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর শহিদুল নিজের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। তার তথ্যে নিখোঁজের ১৮ দিন পরে সেপটিক ট্যাংক থেকে লাশ ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার হয়। ২০১০ সালের ৫ এপ্রিল এসআই রফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষের এপিপি আহসান হাবীব চপল জানান, ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় প্রদান করেন। রায়ের পরপরই আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন