ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের কাছে তুলে দিল বাবা


মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের কাছে তুলে দিল বাবা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাবা-মাকে মারধর এবং পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে মো. ইমন (২০) নামের এক যুবককে তার বাবা নিজেই প্রশাসনের কাছে সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত সেই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. ইমন জাজিরা উপজেলার বিকেনগর হাওলাদার কান্দি গ্রামের মঙ্গল বেপারীর ছেলে। পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে, ইমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি তার বাবা-মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। পরিবারের সদস্যরা একাধিকবার চেষ্টা করলেও তাকে সুপথে ফেরাতে কোনো পরিবর্তন আসেনি।

সবশেষে অতিষ্ঠ হয়ে বুধবার (১ জুলাই) দুপুরে তার বাবা মঙ্গল বেপারি নিজেই মাদকসহ ইমনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, যেখানে মাদক উদ্ধার এবং বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়ে ইমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ইমনকে এরপর কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের কাছ থেকে ১২ মামলার আসামিকে ছিনিয়ে নিল জনতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


পুলিশের কাছ থেকে ১২ মামলার আসামিকে ছিনিয়ে নিল জনতা

নরসিংদী রায়পুরায় সেলিম মিয়া (৪৫) নামে হত্যা মামলাসহ এক ডজন মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা।

বুধবার (১ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

আসামি সেলিম মিয়া রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের বাসিন্দা।

এদিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, হত্যাসহ ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিমকে গ্রেপ্তার করতে গেলে ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হওয়ার কারণে সৃষ্ট ভিড়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, একাধিক হত্যা, বাড়ি পোড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ সেলিম মিয়াকে নিয়ে গাড়িতে করে থানার উদ্দেশে রওনা দেয়। পুলিশের গাড়িটি সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা বলেন, বিকেলে আব্দুল আলিম নামে একজন পুলিশ সদস্য আহত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। তিনি আসামি ধরতে গিয়ে আহত হন। আসামি ওনাকে ইট দিয়ে ডান হাতের শোল্ডার জয়েন্টের একটু নিচে আঘাত করে আহত করেছে বলে জানান। আমরা এক্স-রে করতে দিয়েছি, পরে বিস্তারিত বলা যাবে।

তবে এ ঘটনায় কোনো পুলিশ আহত হননি বলে দাবি করেন ওসি মো. মজিবুর রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ নেতার দখলমুক্ত করে দুই ঘর উদ্ধার ইউএনওর অভিযানে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


আ.লীগ নেতার দখলমুক্ত করে দুই ঘর উদ্ধার ইউএনওর অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর আগে বুধবার (১ জুলাই) উপজেলা ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘরদুটি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রুটি গ্রামের বাসিন্দা ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ দীর্ঘদিন ধরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে উপজেলা প্রশাসন ঘরদুটি দখলমুক্ত করে।

ইউএনও তাপসী রাবেয়া বলেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রকৃত উপকারভোগীদের জন্য। কোনো ব্যক্তি অবৈধভাবে এসব ঘর দখল করে রাখলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় ফার্মেসি প্রতিষ্ঠানকে জ-রিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


মাগুরায় ফার্মেসি প্রতিষ্ঠানকে জ-রিমানা

মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আবালপুর ড্রাগ হাউজ নামে পরিচিত একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পেশেন্ট স্যাম্পল এবং প্রতিষ্ঠানটিতে কোনো ফার্মাসিস্ট না থাকায় এই জরিমানা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। তিনি জানান, সতর্কতামূলকভাবে প্রাথমিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে একই অপরাধ পুনরায় ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু ধর্ষণের মামলায় বরিশালে একজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


শিশু ধর্ষণের মামলায় বরিশালে একজনের মৃত্যুদণ্ড

বরিশালের উজিরপুরে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সিকদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি আসামি আলমগীরের বাড়িতে আসা-যাওয়া করতো। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণির ওই মাদরাসাছাত্রী আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন আলমগীর। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর।

এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে একমাত্র আসামি করে চার্জশিট দেন।

বৃহস্পতিবার ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%