প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের জাজিরা উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাবা-মাকে মারধর এবং পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে মো. ইমন (২০) নামের এক যুবককে তার বাবা নিজেই প্রশাসনের কাছে সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত সেই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. ইমন জাজিরা উপজেলার বিকেনগর হাওলাদার কান্দি গ্রামের মঙ্গল বেপারীর ছেলে। পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে, ইমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি তার বাবা-মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। পরিবারের সদস্যরা একাধিকবার চেষ্টা করলেও তাকে সুপথে ফেরাতে কোনো পরিবর্তন আসেনি।
সবশেষে অতিষ্ঠ হয়ে বুধবার (১ জুলাই) দুপুরে তার বাবা মঙ্গল বেপারি নিজেই মাদকসহ ইমনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, যেখানে মাদক উদ্ধার এবং বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়ে ইমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ইমনকে এরপর কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন