ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’


১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

বলিউড বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছে পরিচালক নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’। ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে, যেখানে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের মতো তারকারা অভিনয় করেছেন। দ্বিতীয় শনিবারেও (১৪ নভেম্বর) ছবিটি বড় আয়ের মুখ দেখেছে।

স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির দ্বিতীয় শনিবারে (দশম দিনে) ছবিটি ভারতীয় বাজারে ৭২.৯০ কোটি রুপি নেট আয় করেছে। এর আগের দিন, নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) আয়ের পরিমাণ ছিল ৪৮.১০ কোটি রুপি। শুক্রবারে কিছুটা ভাটা পড়লেও শনিবারে ভক্তদের উপচে পড়া ভিড়ে ছবিটি ফের ঘুড়ে দাঁড়িয়েছে।

এইভাবে, মাত্র ১০ দিনেই ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ ৬৮৫.৬০ কোটি রুপিতে পৌঁছেছে। বিশ্বব্যাপী এর মোট আয় ১,২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’-এর পর এটি ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় দ্রুততম ছবি হিসেবে ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

আরও পড়ুন: জনপ্রিয়তায় বাড়ল ‘দার-ই-নিজাত’ নাটকের পর্বসংখ্যা, জানা গেল কবে পর্দা নামবে

রেকর্ড ভাঙা সোমবার

ছবিটির প্রথম সপ্তাহের বক্স অফিস যাত্রা ছিল রূপকথার মতো। ভারতে প্রথম সাত দিনে এটি ৫৬৪ কোটি রুপি আয় করেছে।

ওপেনিংয়ের দিন ছবিটির আয় ছিল ৬৪.৮৫ কোটি রুপি। বিশেষ করে প্রথম সোমবার ১০৭.৫০ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সোমবারের আয়ের রেকর্ড গড়েছিল ‘রামায়ণ’। এরপর মঙ্গল ও বুধবারে ছবির আয় যথাক্রমে ৯৪.১০ কোটি এবং ৭০.৬৫ কোটি রুপিতে দাঁড়ায়।

প্রসঙ্গত, ছবির পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা শুরু থেকেই ‘রামায়ণ’কে একটি ভিজ্যুয়াল মাস্টারপিস হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের খলচরিত্রটিতে যশ-এর অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। এছাড়া, রবি দুবে, সানি দেওল, লারা দত্ত এবং অরুণ গোভিলের মতো জনপ্রিয় তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ছবিটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।

আরও পড়ুন: জয়কে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান, এফডিসিতে হইচই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চলতি নভেম্বর মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সব ধরনের নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উদ্বোধন করা হবে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। বিদ্যুৎকেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে, প্রতিটি ইউনিট ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে এবং প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা বা আকস্মিক সংকট সৃষ্টি না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এভাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহারের সূচনা হতে যাচ্ছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। সবকিছু সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সমস্যা বা ত্রুটি নেই, তা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মাহমুদুল হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারেন, তবে সেটি নির্ভর করবে তার সময়ের ওপর। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এখনই বলা যাচ্ছে না।

গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) সফলভাবে শুরু হয়েছে। এরপর ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ বা ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয়।

কারিগরি পরীক্ষা শেষ হলে চলতি সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তা ধাপে ধাপে বাড়ানো হবে। প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) দেশে আসছে। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।

প্রথম ইউনিট পুরোদমে চালু হওয়ার প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেশি দামে গ‍্যাস বিক্রি করে জরিমানা গুনলেন আ.লীগ নেতা ‘গ্যাস বাবু’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


বেশি দামে গ‍্যাস বিক্রি করে জরিমানা গুনলেন আ.লীগ নেতা ‘গ্যাস বাবু’

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে একটি বিক্রয় প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় গ্যাসসিলিন্ডার বোঝাই একটি ট্রাক আটক করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানটির মালিক কামাল আহমেদ বাবু, যিনি গ্যাস বাবু নামেও পরিচিত। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। কিন্তু ঝিনাইদহের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতিটি ১২ কেজির গ্যাস সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছান। তিনি স্থানীয়দের দেওয়া তথ্যের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়রা জানান, জরিমানা করা গ্যাস ঘর নামের বিক্রয় প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহের ডিলারের অধীন একটি বিক্রয় কেন্দ্র। কামাল আহমেদ বাবু, যিনি গ্যাস বাবু নামে পরিচিত, ঝিনাইদহে বসুন্ধরা গ্যাসের ডিলার। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের দেওয়া মৌখিক অভিযোগের সত্যতা পাওয়ায় গ্যাসের সিলিন্ডার বিক্রি করতে আসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। তিনি জানান, এ ধরনের ঘটনা রোধে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রী হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রী হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

নিহতদের মধ্যে একজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং অন্যজন হলেন লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

বাসের যাত্রী আতিক ইসলাম বলেন, “আমার কাছে টাকা থাকায় বাস থেকে আমাকে নামানো হয়নি। তবে বাসের হেল্পার ও সুপারভাইজার আমাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেওয়া হতো।”

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও পথে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হাম আপকে হ্যায় কৌন..!’ সিনেমার স্মৃতি শেয়ার করলেন পরিচালক সুরজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


‘হাম আপকে হ্যায় কৌন..!’ সিনেমার স্মৃতি শেয়ার করলেন পরিচালক সুরজ

বলিউডের অন্যতম আইকনিক ও ব্লকবাস্টার সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন..!’। ছবির প্রতিটি দৃশ্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে, পরিচালক সুরজ বরজাতিয়ার ছোটবেলার একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল এই ছবির সবচেয়ে জনপ্রিয় একটি দৃশ্য।

সম্প্রতি, নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র পঞ্চম সিজনে এসে পরিচালক নিজেই সেই মজার তথ্য প্রকাশ করেছেন।

শো-তে অভিনেতা আয়ুষ্মান খুরানার এক প্রশ্নের জবাবে সুরজ বরজাতিয়া জানান, ছবির সেই বিখ্যাত দৃশ্যটি— যেখানে সালমান খান ও মাধুরী দীক্ষিত জুতো চুরির পর দৌড়াতে শুরু করেন এবং শেষে একটি খাটে গিয়ে পড়ে সেটি ভেঙে ফেলেন— তার নেপথ্যে রয়েছে পরিচালকের তেরো বছর বয়সের একটি স্মৃতি।

পরিচালকের ভাষ্যমতে, ১৩ বছর বয়সে তিনি মুম্বাইয়ের একটি বিয়েবাড়িতে অংশ নিয়েছিলেন। সেখানে এক তরুণী তার এক চাচাতো ভাইকে চড় মারেন। প্রতিশোধ নিতে, তিনি ওই তরুণীর পেছনে দৌড়াতে শুরু করেন। সেই তাড়া করতে করতে একসময় দুজনে মিলে একটি খাটে গিয়ে পড়েন এবং খাটটি ভেঙে যায়!

দীর্ঘ বছর পর, শৈশবের সেই মজার ঘটনাই তিনি রুপালি পর্দায় ফুটিয়ে তোলেন, যা পরবর্তীতে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

আলাপচারিতার এক পর্যায়ে সুরজ বরজাতিয়ার শান্ত স্বভাব নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা পূরণ সিং। পরিচালক সত্যিই কখনো রাগ করেন কিনা, তা নিয়ে উপস্থিত অভিনয়শিল্পীরা জানান যে তিনি খুব একটা মেজাজ হারান না।

তবে, মুচকি হেসে পরিচালক কিছুটা ভিন্ন সুরে বলেন, অভিষেক ও কারিনা হয়তো তার রাগের অন্য কোনো গল্প বলতে পারবেন! এ ছাড়া, কাউকে বলা তার সবচেয়ে খারাপ কথা কী ছিল— এমন প্রশ্নে তিনি রসিকতা করে অর্চনাকে পরামর্শ দেন সালমান খানের কাছ থেকেই শুনে নিতে যে তিনি তাকে কতটা বকেছিলেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম আপকে হ্যায় কৌন..!’ সিনেমাটি মুক্তির পর ভারতীয় পরিবারগুলোতে এক অন্যরকম উন্মাদনা তৈরি করেছিল। সালমান ও মাধুরীর দুর্দান্ত রসায়নের পাশাপাশি ছবিটির গান— যেমন ‘দিদি তেরা দেভার দিওয়ানা’, ‘পহেলা পহেলা প্যায়ার’ কিংবা ‘জোটে দে দো পয়সে লে লো’ আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%