প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের অন্যতম আইকনিক ও ব্লকবাস্টার সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন..!’। ছবির প্রতিটি দৃশ্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে, পরিচালক সুরজ বরজাতিয়ার ছোটবেলার একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল এই ছবির সবচেয়ে জনপ্রিয় একটি দৃশ্য।
সম্প্রতি, নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র পঞ্চম সিজনে এসে পরিচালক নিজেই সেই মজার তথ্য প্রকাশ করেছেন।
শো-তে অভিনেতা আয়ুষ্মান খুরানার এক প্রশ্নের জবাবে সুরজ বরজাতিয়া জানান, ছবির সেই বিখ্যাত দৃশ্যটি— যেখানে সালমান খান ও মাধুরী দীক্ষিত জুতো চুরির পর দৌড়াতে শুরু করেন এবং শেষে একটি খাটে গিয়ে পড়ে সেটি ভেঙে ফেলেন— তার নেপথ্যে রয়েছে পরিচালকের তেরো বছর বয়সের একটি স্মৃতি।
পরিচালকের ভাষ্যমতে, ১৩ বছর বয়সে তিনি মুম্বাইয়ের একটি বিয়েবাড়িতে অংশ নিয়েছিলেন। সেখানে এক তরুণী তার এক চাচাতো ভাইকে চড় মারেন। প্রতিশোধ নিতে, তিনি ওই তরুণীর পেছনে দৌড়াতে শুরু করেন। সেই তাড়া করতে করতে একসময় দুজনে মিলে একটি খাটে গিয়ে পড়েন এবং খাটটি ভেঙে যায়!
দীর্ঘ বছর পর, শৈশবের সেই মজার ঘটনাই তিনি রুপালি পর্দায় ফুটিয়ে তোলেন, যা পরবর্তীতে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।
আলাপচারিতার এক পর্যায়ে সুরজ বরজাতিয়ার শান্ত স্বভাব নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা পূরণ সিং। পরিচালক সত্যিই কখনো রাগ করেন কিনা, তা নিয়ে উপস্থিত অভিনয়শিল্পীরা জানান যে তিনি খুব একটা মেজাজ হারান না।
তবে, মুচকি হেসে পরিচালক কিছুটা ভিন্ন সুরে বলেন, অভিষেক ও কারিনা হয়তো তার রাগের অন্য কোনো গল্প বলতে পারবেন! এ ছাড়া, কাউকে বলা তার সবচেয়ে খারাপ কথা কী ছিল— এমন প্রশ্নে তিনি রসিকতা করে অর্চনাকে পরামর্শ দেন সালমান খানের কাছ থেকেই শুনে নিতে যে তিনি তাকে কতটা বকেছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম আপকে হ্যায় কৌন..!’ সিনেমাটি মুক্তির পর ভারতীয় পরিবারগুলোতে এক অন্যরকম উন্মাদনা তৈরি করেছিল। সালমান ও মাধুরীর দুর্দান্ত রসায়নের পাশাপাশি ছবিটির গান— যেমন ‘দিদি তেরা দেভার দিওয়ানা’, ‘পহেলা পহেলা প্যায়ার’ কিংবা ‘জোটে দে দো পয়সে লে লো’ আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন