প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে নেত্রকোনায় হুমায়ূন পাঠকদের 'স্মরণকথন' অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
হিমু পাঠক আড্ডার আয়োজনের পর, রোববার (১৯ জুলাই) দুপুরে, শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের ছাদনাতলা উন্মুক্ত মিলনায়তনে এই স্মরণকথনে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, সাহিত্যিক, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি হুমায়ূন ভক্তরা।
প্রিয় লেখকের ১৪তম প্রয়াণ দিবসে নেত্রকোনায় এই 'স্মরণকথন' অনুষ্ঠানে লেখকের কর্ম ও জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। আলোচনা করেন ছড়াকার প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রফেসর নাহিদ ফেরদৌস, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান, এবং নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কালোব্যাজ ধারণ করা হয়। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা করা হয়, কিভাবে প্রিয় লেখকের কালজয়ী সিনেমাগুলি সমাজে প্রভাব ফেলেছে এবং তরুণ প্রজন্মকে কিভাবে আকৃষ্ট করেছে।
স্মরণকথনে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন বয়সের হুমায়ূন ভক্তরা লেখকের উপন্যাসের বিশ্লেষণ সহ আগামী প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে এই ধরনের আয়োজন করার আহ্বান জানান।
এছাড়া লেখকের জন্মস্থান মোহনগঞ্জের শেখ বাড়িতে লেখকের জন্মঘরে দোয়া মাহফিল ও পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কুরআন খতমসহ শোক পালন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর মায়ের প্রথম সন্তান এবং নানার বাড়ির প্রথম নাতি হয়ে মোহনগঞ্জের শেখ বাড়িতে নানা আয়োজন করা হয়। কিংবদন্তি এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় আমেরিকায় মারা যান। লেখক নিজ গ্রামে পৈত্রিক ভিটায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে গেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন