ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক


সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এটি সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে সংগঠনটির নেতারা সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য যথেষ্ট বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা জানান, সুপ্রিম কোর্টের বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান সংখ্যক আইনজীবীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। এ কারণে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের দাবির যৌক্তিকতার প্রতি একমত পোষণ করে বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর অন্যতম। এ লক্ষ্যে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ ছাড়া বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন ও বিচারপ্রার্থীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ এবং মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্যরা এইচ.এম. সানজিদ সিদ্দিক, এ.কে.এম. আজাদ হোসেন, ওয়াহিদা আফরোজ চৌধুরী, মো. কবির হোসাইন, মো. জিয়া উদ্দিন মিয়া, মো. টিপু সুলতান ও আজিজ উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুরের ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার একটি শিশুর পরিবারের পাশে দাঁড়িয়ে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

সোমবার (৬ জুলাই) সকালে তিনি মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি তাদের সান্ত্বনা প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, শিশুটির ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। প্রশাসন এ অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

এছাড়াও, চিকিৎসাধীন শিশুর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক পোস্ট, এরপরই প্রশাসনের পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ফেসবুক পোস্ট, এরপরই প্রশাসনের পদক্ষেপ

ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালা বড়ি এলাকার একটি কালভার্ট, যা দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল, তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের উদ্যোগে সংস্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সংস্কার কাজটি পরিদর্শন করেন তিনি।

সম্প্রতি কালভার্টটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। স্থানীয়দের ফেসবুক পোস্ট ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে কালভার্টটি জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি সংস্কারের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। তারা সেখানে দ্রুত একটি স্থায়ী আরসিসি কালভার্ট নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর ইউএনওর নির্দেশনায় দ্রুত ১২ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি সংস্কার করা হয়েছে, যাতে এলাকাবাসীর চলাচলে আর কোনো সমস্যা সৃষ্টি না হয়।

ইউএনও আকলিমা আক্তার বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যাতায়াত স্বাভাবিক রাখতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সংঘর্ষে আরও একটি গ্রামের লোকজন যুক্ত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত রিকশাচালক ও ইজিবাইকচালকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এর জেরে সোমবার বিকেলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে তিন গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রলের শিকার হয়ে ব্রাজিলভক্তের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


ট্রলের শিকার হয়ে ব্রাজিলভক্তের আত্মহত্যা

ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের কারণে তার গ্লানি এবং তার সঙ্গে যুক্ত প্রতিপক্ষ দলের সমর্থকদের নেতিবাচক ট্রল (উপহাস) সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে ২১ বছর বয়স্ক রতন নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনা ঘটে সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায়।

নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির সন্তান। পেশায় সে একজন শ্রমিক ছিল। মাত্র দুই মাস বয়সী একটি সন্তানের বাবা রতন।

জানা যায়, রোববার (৫ জুলাই) রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজিত হয়েছিল। রতন ছিল ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক। সে প্রিয় দলের পরাজয় মানসিকভাবে সহ্য করতে পারছিল না। তার ওপর সকালের দিকে প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের অনবরত নেতিবাচক ট্রল ও উপহাস শুনে তার মানসিক অবস্থার অবনতি ঘটে। পরাজয়ের বেদনা এবং প্রতিপক্ষের বিদ্রুপ সহ্য করতে না পেরে এই যুবক টানা মানসিক চাপের কারণে ভেঙে পড়েন। পরে নিজের শোবার ঘরে চলে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

রতনের বাবা হোসেন মিস্ত্রি বলেন, "রাতে খেলা দেখে ছেলে ঘুমিয়ে পড়েছিল। পরে বেলা ১১টার দিকে ঘরের ভেতর থেকে তার কোনো সাড়া শুনতে না পেয়ে আমাদের সন্দেহ হয়। পরে আমরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে রতন।" এরপর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার তদন্তের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবার নিশ্চিত করেছে যে রতন ছিল ব্রাজিলের একজন কট্টর সমর্থক। তারা ধারণা করছেন, দল হেরে যাওয়ার দুঃখ এবং ট্রল সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%