প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এটি সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে সংগঠনটির নেতারা সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য যথেষ্ট বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা জানান, সুপ্রিম কোর্টের বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান সংখ্যক আইনজীবীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। এ কারণে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।
এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের দাবির যৌক্তিকতার প্রতি একমত পোষণ করে বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর অন্যতম। এ লক্ষ্যে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ ছাড়া বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন ও বিচারপ্রার্থীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ এবং মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্যরা এইচ.এম. সানজিদ সিদ্দিক, এ.কে.এম. আজাদ হোসেন, ওয়াহিদা আফরোজ চৌধুরী, মো. কবির হোসাইন, মো. জিয়া উদ্দিন মিয়া, মো. টিপু সুলতান ও আজিজ উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন