প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের কারণে তার গ্লানি এবং তার সঙ্গে যুক্ত প্রতিপক্ষ দলের সমর্থকদের নেতিবাচক ট্রল (উপহাস) সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে ২১ বছর বয়স্ক রতন নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনা ঘটে সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায়।
নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির সন্তান। পেশায় সে একজন শ্রমিক ছিল। মাত্র দুই মাস বয়সী একটি সন্তানের বাবা রতন।
জানা যায়, রোববার (৫ জুলাই) রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজিত হয়েছিল। রতন ছিল ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক। সে প্রিয় দলের পরাজয় মানসিকভাবে সহ্য করতে পারছিল না। তার ওপর সকালের দিকে প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের অনবরত নেতিবাচক ট্রল ও উপহাস শুনে তার মানসিক অবস্থার অবনতি ঘটে। পরাজয়ের বেদনা এবং প্রতিপক্ষের বিদ্রুপ সহ্য করতে না পেরে এই যুবক টানা মানসিক চাপের কারণে ভেঙে পড়েন। পরে নিজের শোবার ঘরে চলে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
রতনের বাবা হোসেন মিস্ত্রি বলেন, "রাতে খেলা দেখে ছেলে ঘুমিয়ে পড়েছিল। পরে বেলা ১১টার দিকে ঘরের ভেতর থেকে তার কোনো সাড়া শুনতে না পেয়ে আমাদের সন্দেহ হয়। পরে আমরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে রতন।" এরপর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার তদন্তের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবার নিশ্চিত করেছে যে রতন ছিল ব্রাজিলের একজন কট্টর সমর্থক। তারা ধারণা করছেন, দল হেরে যাওয়ার দুঃখ এবং ট্রল সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন