০৪:০০ পি.এম
সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে এক নারী আটক হয়েছেন। গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হয়েছে একটি তৃতীয় গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেলও।
পুলিশের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী ক্যাটলিন ম্যাক্সওয়েল নাকি তার ২০১৭ সালের ডজ চ্যালেঞ্জার গাড়িটি চালাচ্ছিলেন। অস্বাভাবিকভাবে গাড়ি চালানোর কারণে পুলিশ তাকে থামাতে বাধ্য হয়। তল্লাশি চালিয়েই পুলিশ গাড়ি থেকে গাঁজা, পরিবর্তিত আগ্নেয়াস্ত্র এবং অস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার উপযোগী করতে ব্যবহৃত সন্দেহভাজন রূপান্তর যন্ত্র উদ্ধার করে।
ম্যাক্সওয়েলের পায়ের নিকট থেকে একটি গ্লক পিস্তল পাওয়া যায়, পাশাপাশি যাত্রীর আসনে ও সেন্টার কনসোলের মাঝখানে আরেকটি গ্লক পিস্তলও ছিল। বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গাড়ির ডিকি থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি তৃতীয় গ্লক পিস্তল রয়েছে, এবং দুটি এআর-১৫ রাইফেলও পাওয়া গেছে। এর মধ্যে একটি রাইফেলে একটি ‘সুইচ’ লাগানো ছিল, যা আংশিকভাবে অস্ত্রটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা দিতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন।
ঘটনার পর ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পরীক্ষায় অস্বীকৃতি (ডিইউআই রিফিউজাল), আগ্নেয়াস্ত্র বহন অবস্থায় মোটরযানে গাঁজা রাখার অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানো এবং সিটবেল্ট না পরার অভিযোগ। পরবর্তীতে তার বিরুদ্ধে পরিবর্তিত (মডিফাইড) আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যোগ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদ চলাকালীন ম্যাক্সওয়েল জানিয়েছেন, তার প্রেমিক শন কুলি একটি ৩ডি প্রিন্টার ব্যবহার করে অস্ত্রে লাগানোর সুইচ তৈরি করতেন, যা ফোর্সড রিসেট ট্রিগার নামেও পরিচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন