০২:৪৪ পি.এম
দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ হয়ে গেছেন। স্পেনের আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনোর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করেছে। স্থানীয় একটি অফিসের কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক থাকতে পারেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং এটি দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র দাবদাহের মধ্যে স্পেন, ফ্রান্স এবং পর্তুগালে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে শতশত দমকলকর্মী তৎপর রয়েছেন এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো এই ঘটনাকে একটি মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে উল্লেখ করেন, আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমরা গভীরভাবে শোকিত। বেদার এলাকার আগুন নিয়ন্ত্রণে সাড়ে ১৫০ জন দমকলকর্মী কাজ করছে। আহতদের মধ্যে একজন গুরুতর ধোঁয়া শ্বাসকষ্টের কারণে এবং একজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আরও চারজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দাবানলের কারণে বেশ কিছু সড়ক বন্ধ করে দেয়া হয়েছে এবং প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চলতি বছরের গ্রীষ্মে দেশের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল মোকাবিলা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে, স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) আগুন নিয়ন্ত্রণে অভিযানে সংযুক্ত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন