বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
১০:১৯ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার দীর্ঘ সময় ধরে ত্রুটিপূর্ণ পানির পাইপলাইন সংস্কার না করার কারণে পৌরসভা এলাকার আড়পাড়া ও শিবনগর এলাকার বাসিন্দারা ব্যবহারযোগ্য পানির অভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষকে স্থানীয়রা বিষয়টি অবগত করেও পাচ্ছে না কোনো সুরহা। কালীগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণীর এই পৌরসভায় জন গুরুত্বপূর্ণ বিষয়টি দীর্ঘদিন ধরে আমলে নিচ্ছে না পৌরসভার কর্তৃপক্ষ। পৌরসভার মেইন বাস টার্মিনাল সংলগ্ন স্থাপিত পাম্পের প্রধান পানি সরবরাহের পাইপ ফেটে পচা-কাদাযুক্ত দুর্গন্ধ পানি গ্রাহকদের লাইনে ঢুকে পড়ছে। পানির এই পাম্পটির প্রধান পাইপ মোটর শ্রমিক ইউনিয়ন ভবনের নিচ দিয়ে টানা হয়েছিল। ভবনের নিচের অংশের পাইপের একটি অংশ ফেটে যাওয়ার কারণে পাম্প চালু হলে পাইপ থেকে পানি বাইরে বের হয়ে যাচ্ছে।
পাম্পটির প্রধান পাইপের ছিদ্র দিয়ে যা বের হচ্ছে, তা শুধু অপচয় হচ্ছে না, বরং আশপাশের এলাকায় সেই পানি ছড়িয়ে পড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি করছে। একই সাথে জমা হওয়া পানি এডিস মশার উপদ্রব বৃদ্ধি করার কারণে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। এছাড়া পাশের ব্যবসায়ীরা এবং মাছের আড়তদাররা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে বাধাগ্রস্ত হচ্ছেন। পৌরসভার এই পাম্পের সাপ্লাইয়ের পানি কোনো কাজে ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। দীর্ঘদিন ধরে এই পচা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারকারীরা নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই জীবন বাঁচাতে আড়পাড়া ও শিবনগরের বাসিন্দারা বাধ্য হয়ে বিভিন্ন বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করছেন। নিয়মিত পৌর কর ও পানির বিল পরিশোধ করা সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ার কারণে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন। এই পানি প্রচণ্ড পচা গন্ধ এবং সবুজ রঙের, ফলে কোন গ্রাহক পানি পান করতে পারছেন না প্রায় ২ বছর যাবত।
সরেজমিনে দেখা গেছে, পাম্প চালুর সাথে সাথেই ফাটা পাইপের পানি বাইরে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধযুক্ত পানি বন্ধ, পাইপের ফাটা অংশ সংস্কার এবং পাম্পের আশপাশের পরিবেশ উন্নয়ন করতে কর্তৃপক্ষের চরম উদাসীনতা এই চরম দুর্ভোগের মূল سبب। শুধু তাই নয়, পৌর এলাকায় স্থাপিত ৬টি পানির পাম্পের মধ্যে আড়পাড়ার পাম্পটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে। বাকি ৫টি পানির পাম্পের ভবনগুলোরও জরাজীর্ণ অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ার কারণে ভবন ও প্রাচীর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
আড়পাড়ার স্থানীয় বাসিন্দা হাফেজ জুনায়িদ হাছান বলেন, পৌরসভার পানি খাওয়ার কাজে ব্যবহার করা সম্ভব নয়। গোসলের জন্য ব্যবহার করার পর জানতে পারলাম আমার চুল পড়ছে। এই অবস্থার কি কোনো সমাধান হবে না? বাস টার্মিনাল পৌর পানির পাম্পের পাম্প অপারেটর হারুনুর রশিদ জানান, প্রায় এক বছর ধরে পাম্পটির প্রধান পানির লাইনের পাইপ ফেটে গেছে। যে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানালেও তারা এসে দেখেছেন। বিদ্যমান সমস্যার সমাধানে অনেক অর্থের প্রয়োজন হওয়ায় এখনও এটি মেরামত হচ্ছে না। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ৩৪ কিলোমিটার প্রধান পাইপ লাইনের মাধ্যমে গ্রাহককে পানি সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে পৌর এলাকার প্রায় ১৩০০ গ্রাহক পানির এ সেবা পেয়ে থাকেন। প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে তিন দফায় পানি সরবরাহ করা হয়।
এই বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, ইতিপূর্বে ওই পাম্পে সংস্কার করা হয়েছিল। তবে এটি সম্পূর্ণরূপে সংস্কার করতে পূর্ণ বাজেটের প্রয়োজন। যে কারণে বিলম্ব হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছে পাওয়া যায় ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৩০ জুলাই) আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি কাঁচা বাজার চান্নিতে মোখলেসুর রহমান মোড়লের ছেলে সাকিব মোড়লের অস্থায়ী জুতার দোকানে অভিযান চলছে। এসময় সাকিব মোড়ল এবং মৃত তফিল উদ্দিন সরদারের ছেলে সাইফুল সরদারকে গ্রেফতার করা হয়। তাদের কাছে পাওয়া যায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা।
এছাড়া রাত ১১টার দিকে উপজেলার বড়দল বাজার সংলগ্ন জাহিদুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালানো হয়। সেখানে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দক্ষিণ বাইনতলা গ্রামের মার্জন মোল্যার ছেলে মোস্তফা মোল্যা এবং বড়দল বাজারের জালাল গাজীর ছেলে জাহিদুল ইসলামকে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আশাশুনি উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটের ব্যাংক কর্মচারীর মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ, মোটর সাইকেল খুলে ভাঙাড়ীতে বিক্রয়কৃত যন্ত্রাংশ উদ্ধার করেছে ও ৩ আসামীকে গ্রেফতার করেছে।
রূপালী ব্যাংক বুধহাটা শাখার কর্মচারী হওয়া আবুল হোসেন গাজীর ছেলে আমান উল্লাহ বাদী হয়ে দায়ের করা মামলার সূত্রে জানানো হয়েছে, ২৮ জুলাই রাত্র ৯.৩০ টার সময় ব্যাংকের নিচে রাখা বাদীর ব্যবহৃত ফ্রিডম রানার লাল রঙের ৭০ সিসি মোটর সাইকেল (মূল্য আনুমানিক ৪০,০০০ টাকা) চুরি হয়ে যায়। সিসি টিভি ফুটেজ দেখে স্থানীয়রা একজন চোরকে শনাক্ত করতে সক্ষম হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আলী পাইক, অভিযান চালিয়ে বুধহাটা উত্তর পাড়ার বুলবুল ঢালীর ছেলে মুছা ঢালীকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য অনুসারে, ভাঙড়ী ব্যবসায়ী বুধহাটা বাজারের কুরমান আলীর ছেলে ফারুক হোসেন এবং বাহাদুরপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে মিজানুর রহমানকেও গ্রেফতার করা হয়। এরপর চুরি হওয়া মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ ভাঙাড়ির একটি দোকান থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বুধহাটাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। চোরচক্র একের পর এক যানবাহন চুরি করছে, মেশিন চুরি করছে এবং বাড়ির লোকজনকে চেতনানাশক স্প্রের সাহায্যে অচেতন করে মূল্যবান মালামাল ও নগদ টাকা চুরি করে চলেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্য এবং অন্যান্য এলাকার চোরদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান অনুষ্ঠান সমাবেশের সাথে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এসব অনুষ্ঠান হয়েছে।
লোহাগড়ার মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। বাবু উত্তম কুমার গোস্বামীর সঞ্চালনায় বলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।
সমাবেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সমরেন্দ্রনাথ টিকাদার, লোহাগড়া কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শরিফুল ইসলাম, মো. রমজান আলম (পলাশ), মো. জয়নুল আবেদীন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রনিসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
'দুর্নীতির বিরুদ্ধে শিার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের সহায়তায় ও মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার মো. শহিদুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ডক্টর মো. রুহুল আমীন খানের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন উপজেলা প্রতিবন্ধী অফিসার মো. কায়কোবাদ আকুঞ্জি, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি এম রফিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্ত্বাবধানে ও সহ-সভাপতি মো.ফারুক হোসেন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধ মেহেদী হাসান লিপন, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসরিন সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, বাবু তপন কুমার মিস্ত্রী প্রমুখ।
অনুষ্ঠানে রচনা, চিত্রাংকন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা ও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ