প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনি উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটের ব্যাংক কর্মচারীর মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ, মোটর সাইকেল খুলে ভাঙাড়ীতে বিক্রয়কৃত যন্ত্রাংশ উদ্ধার করেছে ও ৩ আসামীকে গ্রেফতার করেছে।
রূপালী ব্যাংক বুধহাটা শাখার কর্মচারী হওয়া আবুল হোসেন গাজীর ছেলে আমান উল্লাহ বাদী হয়ে দায়ের করা মামলার সূত্রে জানানো হয়েছে, ২৮ জুলাই রাত্র ৯.৩০ টার সময় ব্যাংকের নিচে রাখা বাদীর ব্যবহৃত ফ্রিডম রানার লাল রঙের ৭০ সিসি মোটর সাইকেল (মূল্য আনুমানিক ৪০,০০০ টাকা) চুরি হয়ে যায়। সিসি টিভি ফুটেজ দেখে স্থানীয়রা একজন চোরকে শনাক্ত করতে সক্ষম হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আলী পাইক, অভিযান চালিয়ে বুধহাটা উত্তর পাড়ার বুলবুল ঢালীর ছেলে মুছা ঢালীকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য অনুসারে, ভাঙড়ী ব্যবসায়ী বুধহাটা বাজারের কুরমান আলীর ছেলে ফারুক হোসেন এবং বাহাদুরপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে মিজানুর রহমানকেও গ্রেফতার করা হয়। এরপর চুরি হওয়া মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ ভাঙাড়ির একটি দোকান থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বুধহাটাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। চোরচক্র একের পর এক যানবাহন চুরি করছে, মেশিন চুরি করছে এবং বাড়ির লোকজনকে চেতনানাশক স্প্রের সাহায্যে অচেতন করে মূল্যবান মালামাল ও নগদ টাকা চুরি করে চলেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্য এবং অন্যান্য এলাকার চোরদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন