প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছে পাওয়া যায় ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৩০ জুলাই) আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি কাঁচা বাজার চান্নিতে মোখলেসুর রহমান মোড়লের ছেলে সাকিব মোড়লের অস্থায়ী জুতার দোকানে অভিযান চলছে। এসময় সাকিব মোড়ল এবং মৃত তফিল উদ্দিন সরদারের ছেলে সাইফুল সরদারকে গ্রেফতার করা হয়। তাদের কাছে পাওয়া যায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা।
এছাড়া রাত ১১টার দিকে উপজেলার বড়দল বাজার সংলগ্ন জাহিদুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালানো হয়। সেখানে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দক্ষিণ বাইনতলা গ্রামের মার্জন মোল্যার ছেলে মোস্তফা মোল্যা এবং বড়দল বাজারের জালাল গাজীর ছেলে জাহিদুল ইসলামকে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন