ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে


মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তার স্বামী সরদার আলী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি তার নিজ বাড়িতে ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়ার পর তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। এ অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু ঘটে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?

স্বামী স্ত্রীকে ‘বোন’ অথবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এ প্রশ্নটি অনেকের মনে উঁকি দেয়। কিছু মানুষ স্নেহের কারণে, কেউ অভ্যাসবশত, আবার কেউ মজা করেও এ ধরনের সম্বোধন ব্যবহার করে থাকেন। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে কী বিধান রয়েছে?

ইসলামি ফিকহ অনুযায়ী, শুধু স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলেই স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় না। কিন্তু স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে এভাবে সম্বোধন করার সময় তাঁর উদ্দেশ্য এবং কথার প্রেক্ষাপটের ওপর শরয়ি বিধান ভিন্ন হতে পারে।

হানাফি ফিকহভিত্তিক ফতোয়া অনুযায়ী, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে ডাকলে এটি জিহার হিসেবে গণ্য হয় না। ফলে এতে বৈবাহিক সম্পর্কের কোনো পরিবর্তন ঘটে না।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ মন্তব্য করেন, স্বামীকে ‘ভাই’ অথবা স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা অনুচিত।

তিনি একটি হাদিসের উল্লেখ করে বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে এক সাহাবি যখন তাঁর স্ত্রীকে এভাবে সম্বোধন করেন, তখন তিনি বিষয়টি পছন্দ করেননি।

ইসলামি বিধান অনুযায়ী, এ ধরনের সম্বোধনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বিশেষ করে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে এমন কথা বলার ক্ষেত্রে উদ্দেশ্য এবং প্রেক্ষাপটের গুরুত্ব রয়েছে। তাই নির্দিষ্ট কোনো ঘটনায় শরয়ি বিধান জানার প্রয়োজন হলে যোগ্য আলেম বা মুফতির পরামর্শ নেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো চিঠি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো চিঠি প্রকাশ

নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।

এই অমূল্য চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর তা বিশ্বজুড়ে গবেষক ও সাহিত্যপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুই নোবেলজয়ীর মধ্যকার এই চিঠির ছবি নোবেল প্রাইজ কর্তৃপক্ষ পোস্ট করে ক্যাপশনে লিখেছে, "সাহিত্যে নোবেলজয়ী বার্ট্রান্ড রাসেল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যকার ১১৪ বছরের পুরনো এই চিঠিপত্রটির দিকে একবার নজর দিন।"

কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি লাইব্রেরির বার্ট্রান্ড রাসেল আর্কাইভস থেকে সংগৃহীত এই চিঠি প্রাচ্য ও প্রতীচ্যের দর্শনের এক অনন্য সেতুবন্ধন। ১৩ অক্টোবর, ১৯১২ সালে লেখা এই চিঠিতে রবীন্দ্রনাথ রাসেলকে জানান যে, তিনি সম্প্রতি রাসেলের লেখা বিখ্যাত প্রবন্ধ দ্য এসেন্স অব রিলিজিয়ন (ধর্মের সারকথা) পড়া শেষ করেছেন।

রবীন্দ্রনাথ চিঠিতে উল্লেখ করেন, রাসেলের এই প্রবন্ধটি তাকে সনাতন ধর্মের পবিত্র উপনিষদের একটি শ্লোকের কথা মনে করিয়ে দেয়। উপনিষদ হলো প্রাচীন সংস্কৃতে রচিত আধ্যাত্মিক ও দার্শনিক গ্রন্থ, যা বহু হিন্দু ঐতিহ্যের মূল ভিত্তি হিসেবে কাজ করে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯১২ সালের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, তখন সেখানে বার্ট্রান্ড রাসেলের সাথে তার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই মূলত এই দুই যুগান্তকারী মনীষীর মধ্যে গভীর চিন্তাভাবনার আদান-প্রদান শুরু হয়েছিল।

চিঠিতে রবীন্দ্রনাথ সরাসরি রোমান হরফে মূল সংস্কৃত শ্লোকটি উদ্ধৃত করেন এবং এর ইংরেজি অনুবাদ ও নিজস্ব দর্শন ব্যাখ্যা করে রাসেলকে বুঝিয়েছিলেন যে, মানুষ যখন নিজের সংকীর্ণ বা সসীম সত্তার দেয়াল ভেঙে অসীমের জীবনের আনন্দ লাভ করতে পারে, তখনই সে সব রকমের জাগতিক ভয় থেকে মুক্তি পায়।

এই চিঠি লেখার ঠিক এক বছর পর, ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যের জন্য প্রথম অ-ইউরোপীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে বিশ্বমঞ্চে ইতিহাস গড়েন। এর ঠিক ৩৭ বছর পর, ১৯৫০ সালে বার্ট্রান্ড রাসেলও সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটির পক্ষ থেকে এই চিঠিটি প্রকাশের মাধ্যমে দুই মহান নোবেলজয়ীর মধ্যকার ঐতিহাসিক বন্ধন এবং দর্শনচর্চাকে বর্তমান বিশ্ববাসীর কাছে নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিন কার্ড আবেদনের সর্বশেষ অবস্থা রিসিট নম্বর দিয়ে জানুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


গ্রিন কার্ড আবেদনের সর্বশেষ অবস্থা রিসিট নম্বর দিয়ে জানুন

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য আবেদনকারীরা এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে আবেদন গ্রহণের পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা থেকে প্রাপ্ত নোটিশে থাকা রিসিট নম্বর। সরকারি ওয়েবসাইটে এই নম্বর ব্যবহার করে আবেদন গ্রহণ, বায়োমেট্রিকসের সময় নির্ধারণ, আবেদন অনুমোদন এবং কার্ড পাঠানোর মতো বিভিন্ন তথ্য জানা সম্ভব।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার অনলাইন সেবাটি ব্যবহার করার জন্য কোনো ফি দিতে হয় না। আবেদনকারীদের প্রথমে সংস্থার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রিসিট নম্বর লিখে ‘স্ট্যাটাস যাচাই’ বোতামে ক্লিক করলে আবেদনের সর্বশেষ প্রকাশিত অবস্থা দেখা যাবে।

রিসিট নম্বরটি সাধারণত ১৩টি অক্ষর ও সংখ্যা দিয়ে তৈরি হয়। এর শুরুতে থাকে তিনটি ইংরেজি অক্ষর এবং পরে ১০টি সংখ্যা থাকে। নম্বরের শুরুতে আইওই, এসআরসি, এলআইএন, ইএসি, ডব্লিউএসি, এনবিসি ও এমএসসির মতো অক্ষর থাকতে পারে। আবেদন বা পিটিশন গ্রহণের পর সংস্থার পাঠানো নোটিশে এই নম্বর পাওয়া যায়। নম্বর লেখার সময় মাঝখানে হাইফেন থাকলে তা বাদ দিতে হবে।

আবেদনের অবস্থা যাচাই করতে সরকারি ওয়েবসাইটের নির্ধারিত পাতায় যেতে হবে। সেখানে রিসিট নম্বর লিখে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট আবেদনের তথ্য দেখা যাবে। স্ট্যাটাসে ‘আবেদন গ্রহণ করা হয়েছে’ দেখালে বুঝতে হবে, আবেদনটি সংস্থা গ্রহণ করেছে। ‘বায়োমেট্রিকসের সময় নির্ধারণ করা হয়েছে’ দেখালে আঙুলের ছাপসহ প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সময় ঠিক করা হয়েছে। আর ‘আবেদন অনুমোদিত হয়েছে’ দেখালে সংশ্লিষ্ট আবেদন অনুমোদনের তথ্য পাওয়া যাবে। তবে সব আবেদনের প্রক্রিয়া এক রকম নয়। তাই প্রদর্শিত বার্তাটি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।

আবেদনসংক্রান্ত আরও তথ্য পেতে আবেদনকারীরা সংস্থার অনলাইন হিসাবও ব্যবহার করতে পারেন। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে হিসাব তৈরি করে অথবা আগে থেকে থাকা হিসাবে প্রবেশ করে নিজের আবেদন যুক্ত করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে আবেদনের তথ্য দেখা, কিছু নোটিশ ও বার্তা পাওয়া এবং নির্দিষ্ট অনলাইন সেবা ব্যবহার করা যায়। তবে আবেদন ও কেসের ধরন অনুযায়ী অনলাইনে পাওয়া তথ্য এবং সুবিধার মধ্যে পার্থক্য থাকতে পারে। হিসাব খুললেই সব চিঠি বা প্রতিটি ধাপের তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই।

গ্রিন কার্ড তৈরি হয়ে ডাকযোগে পাঠানো হলে অনলাইন স্ট্যাটাসে কার্ড পাঠানোর তথ্য দেখা যেতে পারে। এই ক্ষেত্রে ডাক বিভাগের মাধ্যমে কার্ডের অগ্রগতি দেখার জন্য অনুসরণ নম্বরও পাওয়া যেতে পারে। সেই নম্বর ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ওয়েবসাইটে কার্ড কোথায় রয়েছে, তা জানা সম্ভব। তবে কার্ড পাঠানোর তথ্য দেখানোর পরও নির্ধারিত সময়ে হাতে না পৌঁছালে সংস্থার ‘ই-রিকোয়েস্ট’ সেবায় অনুসন্ধান করা যায়।

অনলাইনে আবেদনের অবস্থা যাচাই করতে সমস্যা হলে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার যোগাযোগকেন্দ্রে ১-৮০০-৩৭৫-৫২৮৩ নম্বরে ফোন করা যাবে। শ্রবণ বা বাক্‌সংক্রান্ত প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিদের জন্য রয়েছে ১-৮০০-৭৬৭-১৮৩৩ নম্বর। স্বয়ংক্রিয় ফোনসেবা ২৪ ঘণ্টা পাওয়া যায়। তবে সরাসরি প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় সাধারণত সোমবার থেকে শুক্রবার, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যোগাযোগের জন্য ২১২-৬২০-৩৪১৮ নম্বরও দেওয়া হয়েছে।

তবে আবেদনের বর্তমান অবস্থা জানা এবং আবেদন সম্পন্ন হতে কত দিন লাগবে, তা জানা এক বিষয় নয়। কোনো আবেদন দীর্ঘদিন একই অবস্থায় থাকলে সংশ্লিষ্ট আবেদনপত্র ও শ্রেণি অনুযায়ী সংস্থার প্রক্রিয়াকরণের সময়সংক্রান্ত সেবা থেকে আনুমানিক সময় দেখা যেতে পারে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি দেরি হলে যোগ্য আবেদনকারীরা অনলাইনে অনুসন্ধান জমা দিতে পারেন। শুধুমাত্র স্ট্যাটাস দেখে আবেদন অনুমোদিত হবে কি না কিংবা কবে গ্রিন কার্ড হাতে আসবে, তা নিশ্চিতভাবে বলা যায় না।

আবেদনকারীদের রিসিট নম্বরের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে। নম্বরটি ব্যক্তিগত আবেদনের তথ্যের সঙ্গে যুক্ত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করে শুধুমাত্র সরকারি ওয়েবসাইটে ব্যবহার করা উচিত। সংস্থার নামে পরিচালিত অননুমোদিত ওয়েবসাইট কিংবা অর্থের বিনিময়ে আবেদনের অবস্থা জানিয়ে দেওয়ার প্রস্তাব এড়িয়ে চলতে হবে। আবেদনসংক্রান্ত জটিলতা, অতিরিক্ত নথি জমা দেওয়ার অনুরোধ বা আইনি প্রশ্ন থাকলে সরকারি নির্দেশনা অনুসরণ করা এবং প্রয়োজনে লাইসেন্সপ্রাপ্ত অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে।

সূত্র: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (USCIS - Case Status Online ও Contact Center), যুক্তরাষ্ট্র সরকারের USA.gov-এর অভিবাসন কেস স্ট্যাটাস নির্দেশনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি

ক্যারিয়ারের প্রথম পর্যায়ে কাজের সুযোগ পাওয়ার জন্য হলিউড অভিনেত্রী লিনা হেডি নগ্নতা, চুম্বন এবং অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত ছিলেন। তখন তার কাছে অভিনয়ের সুযোগ পাওয়াই ছিল সবচেয়ে বড় আনন্দের বিষয়। ফলে, তিনি নিজের অস্বস্তি বা ব্যক্তিগত সীমারেখা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলতেন না।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে, লিনা তার অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা এবং হলিউডের ক্ষমতার অপব্যবহার সম্পর্কে আলোচনা করেছেন।

‘গেম অব থ্রোনস’ সিরিজে সার্সি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে লিনা বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেন। সিরিজটির পঞ্চম মৌসুমের শেষের দিকে তার চরিত্রের একটি নগ্ন দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে সার্সিকে অপমানের শাস্তি হিসেবে নগ্ন অবস্থায় জনতার সামনে দিয়ে হাঁটতে বাধ্য করা হয়।

তবে, এই দৃশ্যে লিনার পরিবর্তে একজন বডি ডাবল ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে দুজনের পারফরম্যান্স একত্রিত করা হয়। এ সিদ্ধান্ত নিয়ে অভিনেত্রী সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। কিছু দর্শক বিষয়টিকে প্রতারণা হিসেবে দেখলেও লিনার ব্যাখ্যা ছিল ভিন্ন।

তিনি বলেন, "বিপুলসংখ্যক মানুষের সামনে কয়েক দিন ধরে নগ্ন হয়ে হাঁটার অভিজ্ঞতা চরিত্রের আবেগের পরিবর্তে নিজের আত্মরক্ষার বিষয়টি প্রাধান্য পেতে পারত।" এতে সার্সির মানসিক অবস্থা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা কঠিন হতো। তাই শুটিংয়ে উপস্থিত থেকে চরিত্রটির আবেগ প্রকাশের দায়িত্ব পালন করেন তিনি।

সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা নিয়ে লিনা জানান, কাজ পাওয়ার আনন্দে তিনি অনেক অস্বস্তিকর পরিস্থিতি মেনে নিতেন। তবে বর্তমানে অতীতের দিকে ফিরে তিনি উপলব্ধি করেন, নিজের সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরার আত্মবিশ্বাস তখন তার মধ্যে যথেষ্ট ছিল না।

হলিউডের ক্ষমতার অপব্যবহার নিয়েও তিনি কথা বলেছেন। তার অভিযোগ, প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের অগ্রহণযোগ্য আচরণের প্রতিবাদ করার পর মিরাম্যাক্সের আর কোনো ছবিতে কাজের সুযোগ পাননি তিনি। লিনার ধারণা, ওই প্রযোজকের ইচ্ছার কাছে নতি স্বীকার না করায় পরবর্তী সময়ে বেশ কিছু কাজের সম্ভাবনা হারিয়েছিলেন।

লিনার এই অভিজ্ঞতা হলিউডের বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহার, কর্মক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা এবং কাজ পাওয়ার ক্ষেত্রে শিল্পীদের ওপর তৈরি হওয়া চাপের বিষয়গুলোকে আবারও সামনে নিয়ে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%