প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বামী স্ত্রীকে ‘বোন’ অথবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এ প্রশ্নটি অনেকের মনে উঁকি দেয়। কিছু মানুষ স্নেহের কারণে, কেউ অভ্যাসবশত, আবার কেউ মজা করেও এ ধরনের সম্বোধন ব্যবহার করে থাকেন। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে কী বিধান রয়েছে?
ইসলামি ফিকহ অনুযায়ী, শুধু স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলেই স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় না। কিন্তু স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে এভাবে সম্বোধন করার সময় তাঁর উদ্দেশ্য এবং কথার প্রেক্ষাপটের ওপর শরয়ি বিধান ভিন্ন হতে পারে।
হানাফি ফিকহভিত্তিক ফতোয়া অনুযায়ী, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে ডাকলে এটি জিহার হিসেবে গণ্য হয় না। ফলে এতে বৈবাহিক সম্পর্কের কোনো পরিবর্তন ঘটে না।
এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ মন্তব্য করেন, স্বামীকে ‘ভাই’ অথবা স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা অনুচিত।
তিনি একটি হাদিসের উল্লেখ করে বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে এক সাহাবি যখন তাঁর স্ত্রীকে এভাবে সম্বোধন করেন, তখন তিনি বিষয়টি পছন্দ করেননি।
ইসলামি বিধান অনুযায়ী, এ ধরনের সম্বোধনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বিশেষ করে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে এমন কথা বলার ক্ষেত্রে উদ্দেশ্য এবং প্রেক্ষাপটের গুরুত্ব রয়েছে। তাই নির্দিষ্ট কোনো ঘটনায় শরয়ি বিধান জানার প্রয়োজন হলে যোগ্য আলেম বা মুফতির পরামর্শ নেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন