ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যায় চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি


বন্যায় চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে সাড়ে তিন লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন।

আজ শুক্রবার সকালে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মিরাজ (৫) ও আশিক (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

জেলার ১৫ উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি আছেন জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে।

এদিকে, সাতকানিয়া উপজেলায় মাত্র তিন বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি হয়েছেন। মানুষের বসতঘরে পানি ঢুকে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা কার্যালয় ও থানায়ও বন্যার পানি প্রবেশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম দুটি ম্যাচ হেরে ইতোমধ্যে জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারী বাংলাদেশের। এবার টাইগাররা হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে এবার তারা হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের ক্রিকেট দল।

জিম্বাবুয়ে সফরে এসে বাংলাদেশ একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে শুরু করে সফরটি। কিন্তু ওয়ানডে সিরিজে টাইগাররা স্পষ্টভাবে ফেভারিট ছিল। কারণ তারা ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ চার সিরিজের সবগুলোই জিতে এসেছে।

২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর পরপর চারটি সিরিজ তারা জয়ী হয়েছে। টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পায়। তবে এই সবগুলো সিরিজই তারা নিজেদের ঘরের মাটিতে জিতেছিল মিরাজ ও হৃদয়ের নেতৃত্বে।

তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়। মাত্র ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় তারা ১১৬ রানে অলআউট হয়ে ২৫ রানে ম্যাচ হারিয়ে সিরিজ শুরু করে সফরকারীরা।

দ্বিতীয় ম্যাচে তারা জয়ের সুযোগ হাতছাড়া করে। জিম্বাবুয়ের ২৪৭ রানের জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ২০৭ রান তুলে জয়ের কাছে ছিল। কিন্তু ২৭ রানে শেষ ৫ উইকেট পতনের ফলে ৪৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ ও সিরিজ হারায়। এই নিয়ে টানা দ্বিতীয়বার জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে পরাজিত হলো টাইগাররা। ২০২২ সালে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

সিরিজ হারের জন্য অধিনায়ক মিরাজ ইনিংসের শেষ দিকে টেকসই জুটি গড়তে না পারাকে দায়ী করেছেন। দ্বিতীয় ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘উইকেট ভালো ছিল এবং ২৪৮ রানও বেশ ভালো স্কোর। আমাদের ইনিংসে খুব ভালোভাবে বল ব্যাটে আসছিল। যদি আমাদের (শেষের দিকে) ভালো কোনো জুটি গড়তে পারতাম, তবে ফল আরও ভালো হতো। আমরা বিশ্বাস করি, আমাদের আরও ভালো খেলা সম্ভব ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা কোনো জুটি গড়তে পারিনি।’

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ দুইবার জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ের মাটিতে এবং সেই বছর নভেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ হয়েছে।

এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের সফরে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। তার বদলীতে ওয়ানডে সিরিজে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জয়খাতাই ভারী। ৮৩ ম্যাচ খেলে তারা ৫১টিতে জয় এবং ৩২টিতে পরাজিত হয়েছে টাইগাররা।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

জিম্বাবুয়ে দল : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির অভিযোগে দায়িত্ব হারালেন সিলেটের শ্রেষ্ঠ ওসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


চাঁদাবাজির অভিযোগে দায়িত্ব হারালেন সিলেটের শ্রেষ্ঠ ওসি

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

একই আদেশে তাকে সিলেটের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার ড. চৌ. মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রের দাবি, এই অভিযোগের কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার। তিনি এ বিষয়ে বলেছিলেন, পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে।

ওসির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত করা হয়। পরবর্তীতে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। তিনি সব ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করার মাধ্যমে এই পুরস্কারের জন্য মনোনীত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে পৌরসভার চুরি যাওয়া ৩টি যানবাহন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


নরসিংদীতে পৌরসভার চুরি যাওয়া ৩টি যানবাহন উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে আজ কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে মাধবদী পৌরসভার ২টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন।

এটি একটি বিশেষ অভিযান ছিল, যা শুক্রবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে পরিচালিত হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া যানবাহনগুলোতে কোনো নিবন্ধন নম্বর প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ যানবাহনগুলোকে পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেছেন। গ্যারেজের মালিক তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট ২০২৪-এর অনেক আগে মাধবদী পৌরসভা থেকে ৪টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়েছিল। এর মধ্যে ২টি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্ট ২০২৪-এর আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। অবশিষ্ট ২টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার দীর্ঘ সময় ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত ছিল।

তিনি আরও স্বীকার করেন যে, ৫ আগস্ট ২০২৪-এর পর এসব যানবাহনের বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগ করেননি, যা তিনি নিজেই ভুল বলে মনে করেন।

জেলা প্রশাসন জানায়, উদ্ধারকৃত যানবাহনগুলো মাধবদী পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঙ্গলকোটে গ্রামীণ সড়কের বেহাল চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


নাঙ্গলকোটে গ্রামীণ সড়কের বেহাল চিত্র

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডাকাতিয়া নদীর কোলে অবস্থিত গ্রাম চাঁন্দপুর। এই গ্রামটি নাঙ্গলকোট উপজেলার অবহেলিত গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে। গ্রামটিতে প্রায় ১শ’ পরিবারের সহস্রাধিক মানুষের বসবাস রয়েছে। স্বাধীনতার দীর্ঘ সাড়ে ৫৪ বছর পেরিয়ে গেলেও এখানে নির্মাণ করা হয়নি কোন পাকা সড়ক। গ্রামের একমাত্র প্রধান কাঁচা রাস্তাটি এখনো অবহেলিত অবস্থায় রয়েছে।

গ্রামের একপাশ থেকে অপর পাশের এক কিলোমিটার দীর্ঘ কাঁচা মাটির রাস্তাটিও বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়ে যায়। সে সময় যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পক্ষে পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এর ফলে শিক্ষার্থী, বয়স্ক, নারী, শিশু এবং অসুস্থ রোগীরা প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ ভোগ করে। কাদার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারেনা। ফলে রোগী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের জীবন ঝুঁকিতে পড়ে যায়।

চাঁন্দপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন শরিফ জানিয়েছেন, গ্রামবাসী দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কে কোনো উন্নয়নকাজ না হওয়ায় গ্রামবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এদিকে, চাঁদপুর গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জের ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদার, একই গ্রামের ব্যবসায়ী শাহজালাল এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী শাহাদাত তালুকদার বলেছেন, একটি পাকা সড়ক শুধু যোগাযোগ ব্যবস্থাকেই উন্নত করবে না, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, রোগীদের দ্রুত চিকিৎসাসেবা এবং এলাকার সার্বিক উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে দাবি জানিয়েছেন, যেন সরেজমিনে পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ১ কিলোমিটার দীর্ঘ এই মাটির সড়ক সংস্কার ও পাকাকরণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে রাস্তাটি পাকাকরণে গ্রামবাসীর ন্যায্য দাবির বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রামের মানুষের সড়কের দুর্ভোগ মুছে যাবে এটিই এখন সময়ের দাবি।

রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের মেম্বার জিয়াউল হক জিতু জানান, রাস্তাটি পাকাকরণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করলেও ব্যর্থ হয়েছি। রাস্তাটিতে মাটি দিলেও তা থাকে না। নদীর পাশে গার্ড ওয়াল নির্মাণ ব্যতীত রাস্তায় মাটি রাখা সম্ভব নয়।

রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রশাসক উত্তম কুমার পাল জানান, আমি এ ইউনিয়নে দায়িত্ব নেয়ার পর কোন বরাদ্দ পাইনি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে মাটির রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করব।

নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার জানিয়েছেন, চাঁন্দপুর গ্রামের দু’টি রাস্তার প্রস্তাব আছে এবং আমরা ইস্টিমেট করে পাঠাবো। আশা করছি আগামী ৩ মাসের মধ্যে পাকাকরণ সম্পন্ন করে পাঠাতে পারবো।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেছেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জেনেছি। স্থানীয়দের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%