প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে আজ কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে মাধবদী পৌরসভার ২টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন।
এটি একটি বিশেষ অভিযান ছিল, যা শুক্রবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে পরিচালিত হয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া যানবাহনগুলোতে কোনো নিবন্ধন নম্বর প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ যানবাহনগুলোকে পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেছেন। গ্যারেজের মালিক তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট ২০২৪-এর অনেক আগে মাধবদী পৌরসভা থেকে ৪টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়েছিল। এর মধ্যে ২টি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্ট ২০২৪-এর আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। অবশিষ্ট ২টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার দীর্ঘ সময় ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত ছিল।
তিনি আরও স্বীকার করেন যে, ৫ আগস্ট ২০২৪-এর পর এসব যানবাহনের বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগ করেননি, যা তিনি নিজেই ভুল বলে মনে করেন।
জেলা প্রশাসন জানায়, উদ্ধারকৃত যানবাহনগুলো মাধবদী পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন