প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।
একই আদেশে তাকে সিলেটের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার ড. চৌ. মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রের দাবি, এই অভিযোগের কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার। তিনি এ বিষয়ে বলেছিলেন, পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে।
ওসির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত করা হয়। পরবর্তীতে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। তিনি সব ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করার মাধ্যমে এই পুরস্কারের জন্য মনোনীত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন