ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয় পর্যটকরা বাংলাদেশের পূজার পরিবেশের প্রশংসা করছেন: রিজভী


ভারতীয় পর্যটকরা বাংলাদেশের পূজার পরিবেশের প্রশংসা করছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ভারত থেকে দুর্গাপূজা দেখতে আসা পর্যটকদের মধ্যে অনেকেই বাংলাদেশের পূজার পরিবেশের প্রশংসা করছেন।

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে বিএনপিকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ভেসে যাচ্ছিলেন একজন, উদ্ধারে একে অপরের হাত ধরে শেকল তৈরি করেও রক্ষা হয়নি

রিজভী বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ সব ধর্মের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে উৎসব উদযাপনের দীর্ঘদিনের সংস্কৃতি বিদ্যমান। এই সর্বজনীন উৎসবকে কেন্দ্র করে বিভেদ তৈরির চেষ্টা কাম্য নয়।

নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, বগুড়ায় তাঁদের বাড়ির সামনে দুর্গাপূজা উপলক্ষে বড় মেলা বসত। সারা বছর তাঁরা সেই মেলার জন্য অপেক্ষা করতেন। মেলা থেকে খেলনা পিস্তল, বেলুনসহ নানা জিনিস কেনার স্মৃতি এখনও তাঁর মনে রয়েছে। তাঁর মতে, এ ধরনের অভিজ্ঞতা প্রমাণ করে যে, একটি ধর্মের উৎসব কীভাবে অন্য ধর্মের মানুষের জন্যও আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।

বিএনপিকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে প্রচার চালানোর সমালোচনা করে রিজভী বলেন, অতীতে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল। কিন্তু গত ১৭ বছরে দলটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সামাজিক বন্ধন গড়ে উঠেছে, তা নষ্ট করার চেষ্টা হয়েছে। এ কাজে দেশীয় একটি শক্তি ও তাদের আন্তর্জাতিক সমর্থকেরা যুক্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ইশরাকের রাজনৈতিক অভিজ্ঞতা কম, মন্তব্য নিলোফার মনি

রিজভীর ভাষ্য, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে অতিরঞ্জিত প্রচার, মিথ্যাচার ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হয়। রাজনৈতিক স্বার্থে কোনো গোষ্ঠীকে সাম্প্রদায়িকতা বা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে প্রচার চালানো হলে তা সমাজে অবিশ্বাস ও বিভেদ বাড়াতে পারে। এ ধরনের প্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে রিজভী বলেন, এর মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ ফিরে এসেছে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রক্ষা করা জরুরি।

বাংলাদেশে দুর্গাপূজা দেখতে ভারত থেকে আসা পর্যটকদের অভিজ্ঞতার কথা তুলে ধরে রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিভিন্ন ভিডিও ও সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে অনেক পর্যটক বাংলাদেশের পূজার আয়োজন ও উৎসবমুখর পরিবেশের প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, কেউ কেউ ভারতের তুলনায় বাংলাদেশে পূজা উদযাপনের পরিবেশকে আরও আনন্দমুখর বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

রিজভী বলেন, বিদেশি পর্যটকদের ইতিবাচক অভিজ্ঞতা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি দিক তুলে ধরে। অথচ দীর্ঘদিন ধরে অপপ্রচারের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যের শেষে রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের ঐতিহ্য দীর্ঘদিনের। রাজনৈতিক স্বার্থে এই সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন থাকতে হবে। পরে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: স্টোর, মেঘনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: স্টোর/ওয়্যারহাউস ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় ভালো জ্ঞান থাকা আবশ্যক। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইমেইল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগের ক্ষেত্রে ভালো দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

২০ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন করা যাবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : দেশের উচ্চশিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের ভবনগুলোতে ব্যানার স্থাপন করা হবে, বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হবে।

আজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের মাধ্যমে এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং এক লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন।

দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। এ পর্যন্ত এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যারা দেশ-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রমের আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বৃদ্ধি, সেশনজট নিরসন এবং গবেষণা কার্যক্রমের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদুল্লাপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সাদুল্লাপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নবমী তিথিতে জেলা পরিষদের প্রশাসক ড. ময়নুল হাসান সাদিক এবং পুলিশ সুপার জসিম উদ্দিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তারা সাদুল্লাপুর শহরের কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ এবং ভূমি অফিস চত্বরের সার্বজনীন পূজামণ্ডপসহ আশপাশের একাধিক মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে ভূমি অফিস চত্বরের সার্বজনীন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপে অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে ৫৩টি শাড়ি বিতরণ করা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির বিষয়টি খতিয়ে দেখেন শীর্ষ কর্মকর্তারা। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তারা খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, জেলা তাঁতী দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন এবং মহিলা দলের আহ্বায়ক রিতু আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন সুন্দরবন ও মোংলা বন্দর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন সুন্দরবন ও মোংলা বন্দর

সুন্দরবন এবং মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হেলিকপ্টার থেকে তিনি হিরণ পয়েন্ট এবং সুন্দরবন পর্যবেক্ষণ করবেন, পাশাপাশি বন্দরের জেটি এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শন করবেন। নির্বাচনের পর সরকারের প্রধানের এই সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন, পাশাপাশি মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগের সুযোগ রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সরেজমিনে গুরুত্বপূর্ণ এসব স্থান পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ শেষে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় প্রস্তাবিত এলএনজি টার্মিনালের সম্ভাবনাও আলোচনায় আসবে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নলিয়ানে প্রস্তুতি চলছে, এবং স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং দায়িত্বশীলরা।

নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী নির্ধারিত সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দরের জেটি পরিদর্শন করবেন। সফরের সময় বন্দরের কার্যক্রমের পাশাপাশি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনের গুরুত্বও উঠে আসবে। বন্দরের ব্যবহার বাড়ানোর সঙ্গে বিনিয়োগ এবং কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনাও সফরে গুরুত্ব পাচ্ছে।

দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, "প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন ২২ অক্টোবর। এটা সরকারি সফর। স্থানীয় কোনো পোগ্রাম হবে না। তবুও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা এবং প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এখানকার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক কিংবা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এদিকে, দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর ফের খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, এক সফরে যুক্ত হচ্ছে এই অঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ তিন ক্ষেত্র। নির্বাচনের পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফর এই অঞ্চলে বিনিয়োগ ও অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করবে আশা সংশ্লিষ্টদের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%