ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান


শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

আজ শুক্রবার, একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

পরে পর্যায়ক্রমে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন মুন্নী কাদের, মোনালীন আজাদ, ইয়াসমিন মুস্তারি, আনন্দ মজুমদার, পুষ্পিতা বণিক, ইয়াকুব আলী খান, ড. পরিতোষ মন্ডল, শামীমা পারভীন শিমু, মৌসুমি ইকবাল ও মোহমান ইসলাম।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

নাচের দল সাত্ত্বিক শিল্পাশ্রম, নৃত্যবৃত্তি, নাইম খান ড্যান্স কোম্পানি, নৃত্যাল্পনা, আরাধনা, ভঙ্গিমা ডান্স থিয়েটার সমবেত নৃত্য পরিবেশন করে।

এছাড়া, আবৃত্তি করেন শামীমা এলিস, ইকবাল আহমেদ ও সামা ইসলাম।

অন্যদিকে, আজ রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ চর্চা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সকাল থেকে শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে মুখর ছিল নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণ। রঙের সঙ্গে স্বপ্ন ও কল্পনার মেলবন্ধনে শিশুদের ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশের নানা রূপ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের বিশ্বাস, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

প্রতিযোগিতায় ১৩০ জন শিশু অংশগ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী, কবি, শিল্প সমালোচক ও লেখক জাহিদ মুস্তাফা এবং শিল্পী সুনীল কুমার মালো।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আশরাফুল আলম পপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এলবার্ট খান, সদস্যসচিব এস এম কামরুজ্জামান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতিত সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ এম


পতিত সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লা, ২৮ আগস্ট, ২০২৬, : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকারের দ্বারা জ্বালানি সমস্যা সৃষ্টি হয়নি, বরং পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির ফলস্বরূপ আজকের সংকট দেখা দিয়েছে।

আজ শুক্রবার কুমিল্লা টাউনহলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এ এইচ কে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির (ইরান-ফিলিস্তিন) কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের যে চ্যালেঞ্জ রয়েছে, সেটিও সংকটের একটি প্রধান কারণ। প্রতিমন্ত্রী জানান, সরকার গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির মজুত তৈরি এবং আমাদের নিজস্ব গ্যাস সংযোগ, যেমন ভোলাতে আবিষ্কৃত গ্যাস কীভাবে ম্যানুয়ালি আনা যায়, এসব বিষয়ে মধ্যম মেয়াদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে।

তিনি আরো বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দাম শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতির কারণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদেরকে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। এই পরিস্থিতি একদিকে আর্থিক চাপ সৃষ্টি করেছে, অন্যদিকে গ্যাসের অভাব দেখা দিয়েছে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এবং যারা এখনো শরীরে ক্ষত নিয়ে জীবনযাপন করছেন, তাদের প্রতি আমাদের ঋণ হচ্ছে গণতান্ত্রিকভাবে এবং পরিকল্পিতভাবে সকল উন্নয়নকে গড়ে তোলা।

সেমিনারে মূল ধারণাপত্র পাঠ করেন কুমিল্লা ৬ (সদর) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চাপ কমানোর জন্য বিকল্প আরেকটি মহাসড়ক নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবিত মহাসড়কটি নির্মাণ হলে অবহেলিত কুমিল্লার উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পবিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ এম


১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটে নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ৭ পদের নির্বাচনের জন্য ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার বিকাল চারটা পর্যন্ত ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং পাঁচটি সদস্য পদে প্রার্থীরা এই মনোনয়নপত্র দাখিল করেন।

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এ.বি.এম তৈমুর জানিয়েছেন, প্রায় ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে এ বি এম তৈমুর ভাইস চেয়ারম্যান এবং আহসান হাবিব সেক্রেটারি নির্বাচিত হন। ২০১৪ সাল পর্যন্ত ওই কমিটি কার্যক্রম পরিচালনা করে। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৪৮ জন প্রার্থীর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, সেক্রেটারি পদে ৭ জন এবং ৫টি সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান ভাইস চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক, মো. আমীর হোসেন এবং ফরিদ উদ্দিন আহমেদ।

সেক্রেটারি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সেক্রেটারি এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. হারুন অর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান এবং মো. শাহ ওয়াসিম। পাঁচটি সদস্য পদে বিপরীতে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ করা হবে এবং একইদিন দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি করা হবে। ৩১ আগস্ট সকাল ১০টায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং একইদিন দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রেড ক্রিসেন্ট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।

প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সকলের সহযোগিতা কামনা করে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে বাসে তল্লাশি, ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ এম


মুন্সীগঞ্জে বাসে তল্লাশি, ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করে র‌্যাব-১০ ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে পদ্মাসেতু উত্তর থানার মেদেনীমণ্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজার সংলগ্ন খুলনাগামী লেনে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)।

র‌্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মেদেনীমণ্ডল এলাকায় অভিযান চালায়। এ সময় পদ্মাসেতু টোলপ্লাজার খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ইয়াসিন ও আব্দুল আলীমকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব-১০।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাধা উপেক্ষা করে অনুষ্ঠিত হলো সেই নৌকাবাইচ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ এম


বাধা উপেক্ষা করে অনুষ্ঠিত হলো সেই নৌকাবাইচ

আপত্তি এবং বাধা উপেক্ষা করে অবশেষে সিলেটের বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীতে এই বাইচের আয়োজন করা হয়।

দর্শনার্থীরা দুপুর থেকেই নদীর দুই তীরে বিপুল সংখ্যায় ভিড় করতে শুরু করেন। বাইচ শেষে সন্ধ্যায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জানা গেছে, লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এবারের বাইচ আয়োজনে আপত্তি জানায় স্থানীয় ‘তৌহিদী জনতা’।

এরপর ২২ আগস্ট স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন দুই পক্ষকে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে জানানো হয়, এ বছর যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচের আয়োজন করা হবে না।

অবশেষে শুক্রবার এই নৌকাবাইচের আয়োজন সম্পন্ন হয়। দূর-দূরান্ত থেকে অনেকেই এই বাইচ দেখতে জড়ো হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিয়ানীবাজার থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নদী তীরবর্তী এলাকায় নিয়োজিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%