প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আপত্তি এবং বাধা উপেক্ষা করে অবশেষে সিলেটের বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীতে এই বাইচের আয়োজন করা হয়।
দর্শনার্থীরা দুপুর থেকেই নদীর দুই তীরে বিপুল সংখ্যায় ভিড় করতে শুরু করেন। বাইচ শেষে সন্ধ্যায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জানা গেছে, লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এবারের বাইচ আয়োজনে আপত্তি জানায় স্থানীয় ‘তৌহিদী জনতা’।
এরপর ২২ আগস্ট স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন দুই পক্ষকে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে জানানো হয়, এ বছর যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচের আয়োজন করা হবে না।
অবশেষে শুক্রবার এই নৌকাবাইচের আয়োজন সম্পন্ন হয়। দূর-দূরান্ত থেকে অনেকেই এই বাইচ দেখতে জড়ো হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিয়ানীবাজার থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নদী তীরবর্তী এলাকায় নিয়োজিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন