প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা, ২৮ আগস্ট, ২০২৬, : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকারের দ্বারা জ্বালানি সমস্যা সৃষ্টি হয়নি, বরং পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির ফলস্বরূপ আজকের সংকট দেখা দিয়েছে।
আজ শুক্রবার কুমিল্লা টাউনহলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এ এইচ কে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির (ইরান-ফিলিস্তিন) কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের যে চ্যালেঞ্জ রয়েছে, সেটিও সংকটের একটি প্রধান কারণ। প্রতিমন্ত্রী জানান, সরকার গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশের গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির মজুত তৈরি এবং আমাদের নিজস্ব গ্যাস সংযোগ, যেমন ভোলাতে আবিষ্কৃত গ্যাস কীভাবে ম্যানুয়ালি আনা যায়, এসব বিষয়ে মধ্যম মেয়াদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে।
তিনি আরো বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দাম শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতির কারণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদেরকে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। এই পরিস্থিতি একদিকে আর্থিক চাপ সৃষ্টি করেছে, অন্যদিকে গ্যাসের অভাব দেখা দিয়েছে।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এবং যারা এখনো শরীরে ক্ষত নিয়ে জীবনযাপন করছেন, তাদের প্রতি আমাদের ঋণ হচ্ছে গণতান্ত্রিকভাবে এবং পরিকল্পিতভাবে সকল উন্নয়নকে গড়ে তোলা।
সেমিনারে মূল ধারণাপত্র পাঠ করেন কুমিল্লা ৬ (সদর) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চাপ কমানোর জন্য বিকল্প আরেকটি মহাসড়ক নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবিত মহাসড়কটি নির্মাণ হলে অবহেলিত কুমিল্লার উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পবিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন