ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ সড়কে, আদালতে যা বললেন মা


মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ সড়কে, আদালতে যা বললেন মা

খুলনা সরকারি ইকবাল নগর গার্লস হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ এবং দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা ইয়াসমিন সীমা। একমাত্র সন্তানকে পিটিয়ে হত্যার পর মরদেহ বস্তায় ভরে মোটরসাইকেলে নিয়ে গুম করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই জবানবন্দিতে। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওই মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে খুলনা নগরীর গল্লামারী কমিউনিটি সেন্টার ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে নির্জনার হত্যাকারী মা-বাবার ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সাবেক কমিশনার মাহমুদ আলম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শেখ জামাল উদ্দিন।

গত শুক্রবার (১০ জুলাই) মুখ্য মহানগর হাকিম আদালত-১ এর ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মাহিমের কাছে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মা আরিফা ইয়াসমিন সীমা বলেন, নির্জনা উচ্ছৃঙ্খল জীবনযাপন ও টিকটক করত। সে ইতোপূর্বে দুইবার বাড়ি থেকে পালিয়ে যায়। প্রথমবার বিয়ে করে চলে গেলেও পরে জানতে পারে সেই ছেলের আগের বউ আছে, ফলে সে ফিরে আসে। সর্বশেষ গত ১৭ এপ্রিল পরিবারের অমতে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের মোস্তাফিজুর রহমান রনি নামের এক কবিরাজকে বিয়ে করে। ১৫ দিন সংসার করার পর রনিরও আগের বউ থাকার কথা জেনে নির্জনা বাড়িতে ফিরে আসে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বাড়ি ফেরার পরেও নির্জনা গোপনে রনির সঙ্গে যোগাযোগ রাখত। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে শাসন ও বকাঝকা করা হতো। গত ৮ জুলাই (বুধবার) বিকেলে নির্জনা কথা না শোনায়, মা তাকে চড়-থাপ্পড় মারেন। মেয়ে চিৎকার শুরু করলে মা তার মুখ চেপে ধরেন। এই সময় বাবা আকাশ একটি লাঠি দিয়ে নির্জনাকে আঘাত করতে গেলে সেটি সরাসরি তার মাথায় লাগে। তখন মায়ের হাতের চাপে মুখ বন্ধ থাকা অবস্থায়ই মেয়েটি নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর আইনি চোখ ফাঁকি দিতে প্রথমে একটি লুঙ্গি ও পরে প্লাস্টিকের বস্তায় মরদেহ ভরে মোটরসাইকেলের পেছনে বেঁধে শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকার নিরিবিলি স্থানে ফেলে আসা হয়। জবানবন্দি শেষে আদালত আসামিকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মানববন্ধনে বক্তা ও স্থানীয় প্রতিবেশীরা জানান, মেয়ের পছন্দের ছেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় নির্জনার বাবা-মা এই বিয়ে মেনে নেননি। জামাইকে কখনও বাড়িতে আসতে দেওয়া হতো না। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাবার নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর কাছে চলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় নির্জনা। তবে রাস্তা থেকে পাষাণ বাবা তাকে ধরে এনে সারাদিন নির্মম নির্যাতন চালায়। প্রতিবেশীরা জানান, নির্জনার ওপর প্রায়ই নির্যাতন চলত এবং মারধরের চিৎকার ঢাকতে ঘরে উচ্চস্বরে গান বাজানো হতো।

বসুপাড়া মেইন রোডের ‘নির্জনা নীড়’ নামক ওই বাড়ির প্রতিবেশী ষাটোর্ধ্ব আসমা বেগম বলেন, বুধবার সকালে মেয়েটি বাড়ি থেকে পালালে তাকে ধরে এনে পেটানো হয়। মাগরিবের আজানের ঠিক আগে নির্জনার শেষ আর্তনাদ শোনা গিয়েছিল- ‘বাবা, তুমি আমাকে আর মেরো না।’ এরপর সব শান্ত হয়ে যায়। রাত ৮টার দিকে প্লাস্টিকের বস্তায় ভারি কিছু একটা মোটরসাইকেলে তুলে নিয়ে বের হয় আকাশ।

নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রতিবেশী বলেন, ঘাতক বাবা আকাশ একজন মাদকাসক্ত ও মাদক কারবারি, যার কারণে প্রায়ই তাদের বাড়িতে পুলিশ আসত। বৃহস্পতিবার সকালে ফেসবুকে নির্জনার মরদেহের ছবি দেখার পর কোনো অনুশোচনা ছাড়াই স্বামী-স্ত্রী দুজনে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাকে গ্রেপ্তার করতে পারলেও ঘাতক বাবা এখনও পলাতক।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের পর মরদেহ গুমের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নম্বর প্লেটের সূত্র ধরে বিআরটিএ-তে এর প্রকৃত মালিকানা যাচাইয়ের কাজ চলছে। এ ছাড়া মামলার প্রধান আসামি ও নির্জনার ঘাতক বাবা আকাশকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

এর আগে শুক্রবার রাতে ময়নাতদন্ত শেষে নির্জনার মরদেহ তার দাদা ও চাচার কাছে হস্তান্তর করা হয়। পরে শনিবার বাদ ফজর নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আধুনিক অ্যাসফল্ট ও রেডিমিক্স প্ল্যান্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


সিলেটে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আধুনিক অ্যাসফল্ট ও রেডিমিক্স প্ল্যান্ট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সড়ক নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় আধুনিক অ্যাসফল্ট ও রেডিমিক্স কংক্রিট প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকার ব্যয়ে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি চালু হলে রাস্তা নির্মাণে ঠিকাদার বা বাইরের সরবরাহকারীর ওপর নির্ভরতা অনেকটা কমে যাবে।

সিসিক সূত্রে জানা গেছে, ৮ দশমিক ২০ একর জায়গাজুড়ে স্থাপিত এই প্ল্যান্টে নিজস্ব ব্যবস্থাপনায় হটমিক্স অ্যাসফল্ট ও রেডিমিক্স কংক্রিট উৎপাদন করা হবে। এর ফলে সড়ক, ড্রেন, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দ্রুত ও মানসম্মত নির্মাণসামগ্রী সরবরাহের নিশ্চয়তা মিলবে।

প্রকল্পের আওতায় ঘণ্টায় ১০০ টন উৎপাদনক্ষমতার অ্যাসফল্ট মিক্সিং প্ল্যান্ট এবং ঘণ্টায় ৬০ ঘনমিটার উৎপাদনক্ষমতার রেডিমিক্স কংক্রিট ব্যাচিং প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করেছে। বিদ্যমান প্রকল্প এলাকায় প্রশাসনিক ভবনসহ দুটি স্থাপনার নির্মাণ কাজও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্ল্যান্টটি চালু হলে নির্ধারিত অনুপাতে পাথর, বালু ও বিটুমিন মিশিয়ে দ্রুত অ্যাসফল্ট উৎপাদনের সুযোগ থাকবে। উন্নতমানের কংক্রিট সরবরাহের মাধ্যমে সড়ক ও অবকাঠামো নির্মাণে গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে এবং জরুরি সড়ক সংস্কার কার্যক্রমও দ্রুত সম্পন্ন হবে।

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর জানিয়েছেন, নিজস্ব প্ল্যান্ট চালু হলে উন্নয়নকাজ বাস্তবায়নে গতি আসবে এবং নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণ সহজ হবে।

সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর টেকসই অবকাঠামো উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাইরের কোম্পানি থেকে না এনে নিজেরা নির্মাণ করলে অর্থ ও সময় দুইটাই সাশ্রয় হবে। তিনি জানান, শিগগিরই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর মাধ্যমে প্রকল্পটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. বশিরুল হক মন্তব্য করেন, ঠিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হলে প্ল্যান্টটি শুধু সিসিকের নয়, ভবিষ্যতে অন্যান্য সরকারি সংস্থারও সেবা প্রদান করতে সক্ষম হবে। এতে সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি নির্মাণসামগ্রীর মানোন্নয়নও হবে।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, সিলেট সেন্টারের সদস্য সচিব স্থপতি রাজন দাস দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের মাধ্যমে প্ল্যান্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শেষ দিকে এই প্ল্যান্ট উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটের সড়ক উন্নয়ন ও নগর অবকাঠামো ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিংবদন্তি মালদিনি পেলেন ইতালির সুদিন ফেরানোর দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


কিংবদন্তি মালদিনি পেলেন ইতালির সুদিন ফেরানোর দায়িত্ব

সবশেষ ২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর টানা দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি এক যুগ ধরে বিশ্বকাপ খেলারই সুযোগ পাচ্ছে না ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার কিংবন্দি ফুটবলার পাওলো মালদিনি পেলেন ইতালির সুদিন ফেরানোর দায়িত্ব। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন এই সাবেক ডিফেন্ডার। টানা তিনবার বিশ্বকাপ খেলতে না পারা দলকে আবার সঠিক পথে ফেরানোই হবে দেশটির কিংবদন্তির মূল কাজ। মালদিনির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার বেশ অভিজ্ঞতাও রয়েছে। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের হয়ে তিনি ৪ বছর এই পদে ছিলেন। এর আগে মালদিনি এই ক্লাবটিতেই পুরো ক্যারিয়ার কাটিয়েছেন এবং জিতেছেন ৭টি সিরি আ ট্রফি। গত মাসে ইতালির ফুটবল ফেডারেশন প্রধান হিসেবে নির্বাচিত হন জিওভান্নি মালাগো। শুরুর দিন তিনি ঘোষণা দিয়েছিলেন, জাতীয় দলের সুদিন ফেরাতে নেবেন কার্যকর সব পদক্ষেপ। এর অংশ হিসেবেই ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা মালদিনিকে দেওয়া হলো বড় দায়িত্ব। মালদিনির কাজে সহায়তা করার জন্য ব্রাজিলিয়ান লেওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এফআইজিসি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত ২০২৮ সাল পর্যন্ত দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছেন মালদিনি। নতুন দায়িত্বে কিংবদন্তি ডিফেন্ডারের প্রথম কাজ হবে জাতীয় দলের জন্য প্রধান কোচ বাছাই করা। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জেনারো গাত্তুসো। তাই এখনও ফাঁকা রয়ে গেছে ইতালির প্রধান কোচের পদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


বান্দরবানে বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে

বান্দরবানে বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। এর ফলে জেলা শহরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করছে। তবে রবিবার(১২ জুলাই) দুপুর পর্যন্ত থেমে থেমে ভারি বৃষ্টিপাত করছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) আশঙ্কা করছে, যদি অনবরত অতিভারি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সংস্থাটির রেকর্ড অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান শহরের পয়েন্টে ১৫ দশমিক ৫৪ মিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা ভারি বর্ষণে বান্দরবানে পাহাড় ধসে ৫ জন এবং পানিতে ভেসে ১ জনের মৃত্যু হয়ে গেছে। এর পাশাপাশি ২৬ পয়েন্টে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে ৬২৫০ জন আশ্রয় গ্রহণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে ৮ হাজার পরিবার।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ৮ লাখ ৪০ হাজার নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এদিকে, বৃষ্টি থেমে যাওয়ায় লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। অন্যদিকে বালাঘাটা এলাকার রাস্তায় পানি পুরোপুরি না নামায় বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বান্দরবান-কেরানিহাট সড়কে পানি কমে যাওয়ায় এ সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


প্রাথমিক বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ : পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার দুপুরে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে সারাদেশে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬,২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫, হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%