প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সবশেষ ২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর টানা দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি এক যুগ ধরে বিশ্বকাপ খেলারই সুযোগ পাচ্ছে না ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার কিংবন্দি ফুটবলার পাওলো মালদিনি পেলেন ইতালির সুদিন ফেরানোর দায়িত্ব। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন এই সাবেক ডিফেন্ডার। টানা তিনবার বিশ্বকাপ খেলতে না পারা দলকে আবার সঠিক পথে ফেরানোই হবে দেশটির কিংবদন্তির মূল কাজ। মালদিনির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার বেশ অভিজ্ঞতাও রয়েছে। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের হয়ে তিনি ৪ বছর এই পদে ছিলেন। এর আগে মালদিনি এই ক্লাবটিতেই পুরো ক্যারিয়ার কাটিয়েছেন এবং জিতেছেন ৭টি সিরি আ ট্রফি। গত মাসে ইতালির ফুটবল ফেডারেশন প্রধান হিসেবে নির্বাচিত হন জিওভান্নি মালাগো। শুরুর দিন তিনি ঘোষণা দিয়েছিলেন, জাতীয় দলের সুদিন ফেরাতে নেবেন কার্যকর সব পদক্ষেপ। এর অংশ হিসেবেই ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা মালদিনিকে দেওয়া হলো বড় দায়িত্ব। মালদিনির কাজে সহায়তা করার জন্য ব্রাজিলিয়ান লেওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এফআইজিসি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত ২০২৮ সাল পর্যন্ত দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছেন মালদিনি। নতুন দায়িত্বে কিংবদন্তি ডিফেন্ডারের প্রথম কাজ হবে জাতীয় দলের জন্য প্রধান কোচ বাছাই করা। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জেনারো গাত্তুসো। তাই এখনও ফাঁকা রয়ে গেছে ইতালির প্রধান কোচের পদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন