প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানে বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। এর ফলে জেলা শহরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করছে। তবে রবিবার(১২ জুলাই) দুপুর পর্যন্ত থেমে থেমে ভারি বৃষ্টিপাত করছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) আশঙ্কা করছে, যদি অনবরত অতিভারি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
সংস্থাটির রেকর্ড অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান শহরের পয়েন্টে ১৫ দশমিক ৫৪ মিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা ভারি বর্ষণে বান্দরবানে পাহাড় ধসে ৫ জন এবং পানিতে ভেসে ১ জনের মৃত্যু হয়ে গেছে। এর পাশাপাশি ২৬ পয়েন্টে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে ৬২৫০ জন আশ্রয় গ্রহণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে ৮ হাজার পরিবার।
জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ৮ লাখ ৪০ হাজার নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এদিকে, বৃষ্টি থেমে যাওয়ায় লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। অন্যদিকে বালাঘাটা এলাকার রাস্তায় পানি পুরোপুরি না নামায় বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বান্দরবান-কেরানিহাট সড়কে পানি কমে যাওয়ায় এ সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন