ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেফতার


রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শেরেবাংলা নগর থানা ও মুগদা থানা পুলিশ ৩৭ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানানো হয়েছে, শুক্রবার (১০ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। উজ্জ্বল শেখ (৩১), ২। মো. ওসমান আলী (২২), ৩। মো. সোহান হাওলাদার (২৮), ৪। মো. রিফাত (২১), ৫। মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না (১৯), ৬। মো. মঞ্জুরুল আলম শিমুল (২২), ৭। মো. তানভির (১৯), ৮। মারুফ আহম্দে অন্তর (২০), ৯। মো. সোহাগ (২৫), ১০। মো. জুয়েল (৩৫), ১১। মো. আরিফুল ইসলাম (৩৬), ১২। মো. অকিন (৩৯), ১৩। মারুফ (২০), ১৪। মো. অন্তর (২০), ১৫। মো. রহিদুল ইসলাম (২০), ১৬। মো. রাব্বি (২৩), ১৭। মো. ইবনে আদম (৩৫), ১৮। মো. আলাল শেখ (২৫), ১৯। মো. নুর আলিফ (১৯) এবং ২০। আবু সালেহ মো. মুছা ওরফে সাগর।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এসময় তাদের হেফাজত থেকে একটি স্টীলের চাপাতি ও একটি স্টীলের চাকু উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী (৫০), ২। মো. সোহাগ মিয়া (১৯), ৩। মো. ইয়াসিন (২১), ৪। মো. রকিবুল ইসলাম (২৮), ৫। মো. শাওন (২০), ৬। নিলয় মল্লিক (২৩), ৭। রাকিবুল ইসলাম (১৯), ৮। মো. মনির হোসেন (২৫), ৯। মো. শাহিন আলম (৪১), ১০। মো. আল আমিন (৪০), ১১। মো. রাকিব হোসেন (১৯), ১২। মেহেদী হাসান মোর্শেদ (২২), ১৩। আল-আমিন হাওলাদার (২৫), ১৪। সুজন মিয়া (২৫), ১৫। মো. জুবায়েদ মিয়া (২৫), ১৬। শরিফ আহাম্মেদ (২৩) এবং ১৭। মেজবা উদ্দিন (১৯)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছেন সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছেন সমাজকল্যাণ মন্ত্রী

পাকিস্তানে ১২-১৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নারীবিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ইসলামাবাদে পৌঁছেছে।

এ সময় পাকিস্তান সরকারের আইন ও বিচার প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলে আরও রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক।

মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রীকে স্বাগত জানান।

তিনি উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাইকমিশন চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপহরণ মামলার ভিকটিম রাকিবুল ইসলামের সন্ধান চায় নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


অপহরণ মামলার ভিকটিম রাকিবুল ইসলামের সন্ধান চায় নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা পুলিশ

নেত্রকোণা মডেল থানায় রুজুকৃত একটি অপহরণ মামলার ভিকটিম মোঃ রাকিবুল ইসলাম (৩৭) নিখোঁজ রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ভিকটিমকে উদ্ধারের স্বার্থে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নেত্রকোণা, তাঁর সন্ধান কামনা করেছে।

জেলা গোয়েন্দা শাখা, নেত্রকোণা সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর থানার অপহরণ মামলার ভিকটিম মোঃ রাকিবুল ইসলাম (৩৭) কে উদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে। ভিকটিমের পিতার নাম হাবিবুর রহমান এবং মাতার নাম রহিমান খাতুন। তাঁর গ্রামের বাড়ি দেওপাড়া গাড়াউন্দ, পোস্ট-বিদ্যাবল্লভ, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ রাকিবुल ইসলাম এর সন্ধান জেনে থাকেন, তবে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) ফারুক আহমেদ সরকার (০১৭৬৮৯৩৯২১৮), অফিসার ইনচার্জ, নেত্রকোণা মডেল থানা (০১৩201০৪১৮৫) এবং নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার (০১৯১৮৭৩৮২৭৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে ভারতীয় মালামালসহ একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


সীমান্তে ভারতীয় মালামালসহ একজন আটক

আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং নেশাজাতীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় মো. রফিকুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।

জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৮৯ হাজার দুইশ’ টাকা, বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, তলুইগাছা, কাঁকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঘেরপাড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেছে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে এবং কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় মদ, উইনকেরেক্স সিরাপ ও ওষুধ জব্দ করেছে।

এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স, এসকাফ ও কফ রিলিফ সিরাপসহ আটককৃত মো. রফিকুল ইসলাম নামের মানুষটিকে আটক করেছে। আটককৃত মো. রফিকুল ইসলাম জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।

অন্যদিকে, বিজিবি সূত্রে জানানো হয়েছে যে, জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৮৯ হাজার দুইশ’ টাকা।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ সম্পর্কে নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে এবং আটক ব্যক্তি বিরুদ্ধে মামলা দায়ের করে আলামতসহ থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ সাধারণ ডায়েরী করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলগাঁও থানা পুলিশের ৬ ঘণ্টায় তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


খিলগাঁও থানা পুলিশের ৬ ঘণ্টায় তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, গ্রেফতার ১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ সংবাদ পাওয়ার পর মাত্র ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ গোড়ান এলাকায় একটি তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে। এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম হচ্ছে সাইফুল ইসলাম (২১)।

খিলগাঁও থানা সূত্র মতে, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে অবস্থিত একটি বাসা থেকে ভিকটিম সানজিদা আক্তার মারিয়ার গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার অধিকাংশই আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল। পরে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে (১১ জুলাই) খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা রুজু করার পরপরই খিলগাঁও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে, সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে এবং প্রযুক্তির সহায়তায় থানার এলাকার অভিযান পরিচালনা করে। (১১ জুলাই) রাত ০৩ঃ৪৫ ঘটিকায় তারা নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সাইফুল নিজেই হত্যাকাণ্ডটি সংঘটিত করার কথা স্বীকার করেছে।

খিলগাঁও থানা সূত্রে আরও জানানো হয় যে, সাইফুল ইসলামের পিতা-মাতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও সাংসারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গ্রেফতারকৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%